সংঘর্ষ দেখতে গিয়ে টেঁটাবিদ্ধ হয়ে প্রবাসী নিহত

১৩ মে ২০২০, ০৫:০৮ PM

© ফাইল ফটো

নরসিংদীর রায়পুরায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই সংঘর্ষ দেখতে গিয়ে টেঁটাবিদ্ধ হয়ে নুরুল হক (৫২) নামে এক প্রবাসীর মৃত্যু হয়েছে।

বুধবার (১৩ মে) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার চরসুবুদ্ধি ইউনিয়নের আব্দুল্লাহপুর গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত নুরুল হক আব্দুল্লাহপুর গ্রামের লাল মিয়ার ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আব্দুল্লাহপুর গ্রামের কাঞ্চন মিয়ার সঙ্গে উভয়র গ্রামের স্বপনের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিলো। এ নিয়ে আগেও কয়েক দফা হামলা ও মামলার ঘটনা ঘটেছে। এর জের ধরে উভয় পক্ষ আজ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এই সংঘর্ষ দেখতে গিয়ে নূরুল হক নামে এক প্রবাসী টেঁটাবিদ্ধ হন।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে নরসিংদী সদর হাসপাতলে নেয়ার পথে তার মৃত্যু হয়। খবর পেয়ে থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

বাকিতে চা না দেওয়ায় দুই পক্ষের সংঘর্ষ, আহত ১২
  • ১৭ এপ্রিল ২০২৬
বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচ দেখতে স্টেডিয়ামে জাইমা রহমান
  • ১৭ এপ্রিল ২০২৬
রাশিয়ার তেল আমদানিতে বাংলাদেশকে আরও ৬০ দিনের ছাড় দিলো যুক…
  • ১৭ এপ্রিল ২০২৬
অফিসার নিয়োগ দেবে এসএ গ্রুপ, কর্মস্থল চট্টগ্রাম
  • ১৭ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্র-ইরান দ্বিতীয় দফা বৈঠকের তারিখ ঠিক হয়নি
  • ১৭ এপ্রিল ২০২৬
জবিতে দুই দিনব্যাপী আন্তর্জাতিক শিক্ষা মেলার আয়োজন করবে জকসু
  • ১৭ এপ্রিল ২০২৬