পাবনায় কলেজছাত্রকে ছুরিকাঘাতে হত্যা

১১ মে ২০২০, ০৮:৫৮ PM
পাবনা টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ

পাবনা টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ

দুর্বৃত্তদের ছুরিকাঘাতে পাবনা টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের এক ছাত্র নিহত হয়েছেন। রবিবার রাতে পাবনা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় দায়ের করা মামলায় আজ সোমবার ৩ জনকে আটক করেছে পুলিশ।

নিহত জুয়েল পাবনা পৌর এলাকার মন্ডলপাড়া মহল্লার সুজন মিয়ার ছেলে। সে পাবনা টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্র ছিল।

আটককৃতরা হলো- পৌর এলাকার মন্ডলপাড়ার মো. মিজানের ছেলে মো. আকাশ (২২), সাধুপাড়া মহল্লার আইনুলের ছেলে বাপ্পী (১৮) এবং শহরের যুগীপাড়ার আব্দুস সামাদের ছেলে মো. হৃদয়(১৮)।

পরিবার ও পুলিশ জানায়, শনিবার সকাল ১০টার দিকে একটি ফোন পেয়ে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি জুয়েল। দুপুরের দিকে পুলিশ জানতে পেরে শহরের সাধুপাড়া সুইস গেটের পাশের একটি কলাবাগান থেকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করে। রাতে সেখানে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।

পাবনা সদর থানার ওসি নাছিম আহম্মেদ জানান, আকাশ হত্যার রহস্য উদঘাটনের চেষ্টা চলছে। ইতোমধ্যে হত্যার সঙ্গে জড়িত সন্দেহে সোমবার ৩ জনকে আটক করা হয়েছে।

মানবিক ডাক্তারের হাসপাতালে চাঁদাবাজি, যুবদল নেতার ৪ সহযোগী …
  • ১৩ এপ্রিল ২০২৬
চমক রেখে শ্রীলঙ্কার বিপক্ষে দল ঘোষণা বাংলাদেশের
  • ১৩ এপ্রিল ২০২৬
মোহাম্মদপুরে এলেক্স ইমনকে কুপিয়ে হত্যার সিসিটিভি ফুটেজ ভাইর…
  • ১৩ এপ্রিল ২০২৬
কিশোরীর বাল্যবিবাহের অনুষ্ঠান বন্ধ করল প্রশাসন
  • ১৩ এপ্রিল ২০২৬
মালয়েশিয়া যাওয়ার পথে ট্রলারডুবি: দুই শতাধিক যাত্রী নিখোঁ…
  • ১৩ এপ্রিল ২০২৬
রাজধানীতে ৫০ লাখ টাকার জাল নোটসহ ৩ কারবারি গ্রেফতার
  • ১৩ এপ্রিল ২০২৬