ভাড়া না পেয়ে ছাত্রীদের বের করে দিলেন মেস মালিক!

০৪ মে ২০২০, ০৭:১৮ PM

© টিডিসি ফটো

বর্তমান করোনা পরিস্থিতিতে দেশের অন্যান্য স্থানের মতো ঠাকুরগাঁওয়েও স্থবির হয়ে পড়েছে জনজীবন। ঘর থেকে তেমন বের হতে পারছে না কেউই। করোনার কারণে বন্ধ রয়েছে স্কুল-কলেজ অফিস-আদালতসহ সব ধরণের যানবাহন।

এ অবস্থায় ঠাকুরগাঁওয়ের বিভিন্ন উপজেলা থেকে জেলা শহরে পড়তে আসা ছাত্র-ছাত্রীরা তাদের মেসে আটকা পড়ে গেছেন। বাড়ীতের যেতে না পারায় বহু কষ্টে মেসগুলোতে দিনযাপন করছেন।

এমতাবস্থায় এক ছাত্রী নিবাসের মালিক ভাড়া না পেয়ে ছাত্রীদের মেস থেকে বের করে দেওয়ার ঘটনা ঘটেছে। আজ সোমবার (৪ মে) সকালে ঠাকুরগাঁও পৌরসভাধীন ত্রিরত্ন ছাত্রী নিবাসে এ ঘটনা ঘটে।

খবর পেয়ে সাথে সাথে সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পুলিশ ফোর্স নিয়ে সেখানে হাজির হন। পরে ছাত্রীদের সাথে কথা বলে অভিযুক্ত মেস মালিক শম্পা বর্মণ (৩৫) ও স্বামী বিপ্লব বর্মনকে ছাত্রীদের বিনা নোটিসে মেস থেকে বের করে দেওয়ায় ভ্রাম্যমাণ আদালত বসান।

এর মাধ্যমে তাদেরকে এক হাজার টাকা জরিমানা করেন। এছাড়াও বর্তমান পরিস্থিতি বিবেচনায় অন্যান্য মেস মালিকদেরও তিনি এ বিষয়ে সতর্ক করে দেন।

ইউএনও আব্দুল্লাহ-আল-মামুন বলেন, বর্তমান করোনা পরিস্থিতিতে শুধুমাত্র ভাড়ার জন্য মেসের ছাত্রীদের বের করে দেওয়া উচিত হয়নি। বিষয়টি খুবই দুঃখজনক। এসময় মেস মালিকদের মানবিক হয়ে মেস পরিচালনার অনুরোধ জানান তিনি।

মিরসরাই বসতঘর থেকে অজগর উদ্ধার
  • ৩১ মার্চ ২০২৬
৯ মাস বয়সী শিশু রাইয়ানের চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্…
  • ৩১ মার্চ ২০২৬
প্রতিষ্ঠান প্রধান নিয়োগ পরীক্ষায় নতুন নির্দেশনা জারি
  • ৩১ মার্চ ২০২৬
এইচএসসি পরীক্ষা কবে, জানালেন শিক্ষামন্ত্রী
  • ৩০ মার্চ ২০২৬
আবেগি জয়া আহসান অরুণোদয়, তোমায় মনে থাকবে আজীবন
  • ৩০ মার্চ ২০২৬
ভিআইপি ও পুলিশ কর্মকর্তাদের নামে ভুয়া আইডি খুলে প্রতারণা, য…
  • ৩০ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence