তুচ্ছ ঘটনায় বিশ্ববিদ্যালয় ছাত্রকে পিটিয়ে হত্যা করল প্রতিবেশিরা!

২৯ এপ্রিল ২০২০, ০৫:০৩ PM

© সংগৃহীত

ঝিনাইদহের শৈলকুপায় প্রতিপক্ষের পিটুনিতে এক বিশ্ববিদ্যালয় ছাত্র প্রাণ হারিয়েছেন। জমি নিয়ে বিরোধের জের ধরে এভাবে মারধরের শিকার হন তিনি। মঙ্গলবার রাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

পুলিশ জানিয়েছে, শৈলকুপার শেখপাড়া গ্রামের জাহাঙ্গীর হোসেন ও তার ছেলে আরাফাত হোসেন মঙ্গলবার বিকেলে বাড়ির পাশের কেনা জমিতে বেড়া দিতে যায়। এসময় পাশ্ববর্তী জমির মালিক রুস্তম আলী জোর্য়াদারের ছেলে আব্দুর রাজ্জাক ও গোলাম জোর্য়াদারের ছেলে উজ্জল বাঁধা দেয়।

সে সময় তাদের মধ্যে তর্কবিতর্কের এক পর্যায়ে প্রতিপক্ষের লাঠির আঘাতে আরাফাত হোসেনের মাথায় জখম হয়ণ। এতে সে গুরুতর আহত হলে সেখান থেকে উদ্ধার করে প্রথমে কুষ্টিয়া এবং পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাতে মৃত্যুর কোলে ঢলে পড়েন আরাফাত। সে কুষ্টিয়ার রবিন্দ্রমৈত্রী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র বলে জানা গেছে।

শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইন ক্লাস নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত কি আজ…
  • ০৯ এপ্রিল ২০২৬
যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননে ভয়াবহ হামলা ইসরায়েলের, একদিনেই…
  • ০৯ এপ্রিল ২০২৬
তিন ইউএনওকে বদলি, নতুন দায়িত্ব পেলেন আরও ২জন
  • ০৯ এপ্রিল ২০২৬
৫০ হাজার লিটার ভোজ্য তেল জব্দ, ২ লাখ টাকা জরিমানা
  • ০৯ এপ্রিল ২০২৬
হাম আক্রান্ত রোগী বাড়ছেই, শিশু হাসপাতালে ‘শুধু তাদেরই ভর্তি…
  • ০৯ এপ্রিল ২০২৬
হরমুজ প্রণালীতে বিকল্প রুট ঘোষণা ইরানের
  • ০৯ এপ্রিল ২০২৬
close