পানিতে ভেসে উঠল স্কুলছাত্রী জারিনের মরদেহ

২১ এপ্রিল ২০২০, ০৫:০৫ PM

© টিডিসি ফটো

চট্টগ্রামের লোহাগাড়ায় পুকুরের পানিতে ডুবে মাইমুনা আক্তার জারিন (৮) নামের এক কন্যাশিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ এপ্রিল) উপজেলার চরম্বা খালেকের দোকানের পশ্চিমে এ দূর্ঘটনাটি ঘটে।

সে একই এলাকার মাওলানা মোজাফফরের কন্যা। জারিন পদুয়া তেওয়ারিখিল আল হেরা ইসলামিক স্কুলের দ্বিতীয় শ্রেণির ছাত্রী।

নিহত জারিনের মামা আলী হোসাইন পিয়াল দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, জারিন ঘটনার দিন সকাল ১০টার দিকে তার সঙ্গীদের নিয়ে খেলা করার সময় পাশ্ববর্তী পুকুরে পড়ে যায়। পরে তাকে পানি থেকে তুলে পদুয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে পদুয়া স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক উর্মিলা দে বলেন, জারিনকে সকাল ১১টার দিকে হাসপাতালে আনা হয়। তবে শিশুটি হাসপাতালে আনার আগেই মারা যায়।

মানবিক ডাক্তারের হাসপাতালে চাঁদাবাজি, যুবদল নেতার ৪ সহযোগী …
  • ১৩ এপ্রিল ২০২৬
চমক রেখে শ্রীলঙ্কার বিপক্ষে দল ঘোষণা বাংলাদেশের
  • ১৩ এপ্রিল ২০২৬
মোহাম্মদপুরে এলেক্স ইমনকে কুপিয়ে হত্যার সিসিটিভি ফুটেজ ভাইর…
  • ১৩ এপ্রিল ২০২৬
কিশোরীর বাল্যবিবাহের অনুষ্ঠান বন্ধ করল প্রশাসন
  • ১৩ এপ্রিল ২০২৬
মালয়েশিয়া যাওয়ার পথে ট্রলারডুবি: দুই শতাধিক যাত্রী নিখোঁ…
  • ১৩ এপ্রিল ২০২৬
রাজধানীতে ৫০ লাখ টাকার জাল নোটসহ ৩ কারবারি গ্রেফতার
  • ১৩ এপ্রিল ২০২৬