নদীতে ভাসছে টিসিবি তেলের শত শত খালি বোতল

২০ এপ্রিল ২০২০, ০৩:১৯ PM

© সংগৃহীত

রমজান মাস উপলক্ষে নায্যমূল্যে বিক্রির জন্য আনা টিসিবির (ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ) সিলযুক্ত সয়াবিন তেলের কয়েকশ খালি বোতল নড়াইলের চিত্রা নদীতে ভেসে বেড়াচ্ছে। শহরের রূপগঞ্জ-পংকবিলা খেয়া ঘাটের কয়েকজন মাঝি এমন কিছু তেলের বোতল উদ্ধার করেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, নড়াইল সদর, লোহাগড়া ও কালিয়ার বিভিন্ন বাজার থেকে অবৈধভাবে টিসিবির সয়াবিন তেল, ছোলা ও চিনি বিক্রির অপরাধে পুলিশ বেশ কয়েকজনকে আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁদের জেল জরিমানা করা হয়। কালোবাজারের ব্যবসায়ীরা বোতল থেকে তেল বের করে ড্রাম ভর্তি করে বোতলগুলো নদীতে ফেলে দেন।

ঘাটের মাঝি বিমল বিশ্বাস জানান, রোববার( ১৯ এপ্রিল) ভোরে নৌকা নিয়ে খেয়াঘাটে এলে নদীতে কয়েক শ খালি বোতল ভাসতে দেখি। প্রয়োজনের তাগিদে প্রায় ১০০ বোতল নৌকায় তুলে নেই।

সদর থানার কার্যালয় চিত্রা নদীর তীরে অবস্থিত। অথচ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.ইলিয়াছ হোসেন বলেন, বিষয়টি তাঁর জানা নেই।

এ নিয়ে নড়াইলের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) জাহিদ হাসান বলেন, বিষয়টি প্রশাসনের নজরে এসেছে। এভাবে কাউকে ধরা বেশ কঠিন। তবে আমরা আরও বেশি সতর্ক দৃষ্টি রাখছি।

ট্যাগ: রমজান
মানবিক ডাক্তারের হাসপাতালে চাঁদাবাজি, যুবদল নেতার ৪ সহযোগী …
  • ১৩ এপ্রিল ২০২৬
চমক রেখে শ্রীলঙ্কার বিপক্ষে দল ঘোষণা বাংলাদেশের
  • ১৩ এপ্রিল ২০২৬
মোহাম্মদপুরে এলেক্স ইমনকে কুপিয়ে হত্যার সিসিটিভি ফুটেজ ভাইর…
  • ১৩ এপ্রিল ২০২৬
কিশোরীর বাল্যবিবাহের অনুষ্ঠান বন্ধ করল প্রশাসন
  • ১৩ এপ্রিল ২০২৬
মালয়েশিয়া যাওয়ার পথে ট্রলারডুবি: দুই শতাধিক যাত্রী নিখোঁ…
  • ১৩ এপ্রিল ২০২৬
রাজধানীতে ৫০ লাখ টাকার জাল নোটসহ ৩ কারবারি গ্রেফতার
  • ১৩ এপ্রিল ২০২৬