ফিলিস্তিনিদের করোনা পরীক্ষার ক্লিনিক ধ্বংস করল ইসরায়েল

১৭ এপ্রিল ২০২০, ১২:৪৮ PM

© সংগৃহীত

ফিলিস্তিনের পূর্ব বায়তুল মুকাদ্দাস শহরে মহামারী করোনাভাইরাস পরীক্ষার একটি ক্লিনিক ধ্বংস করেছে ইসরায়েলের সেনারা। এছাড়া, ক্লিনিকের চার কর্মীকে আটক করেছে তারা।

বায়তুল মুকাদ্দাস শহরের সিলওয়ান এলাকার একটি মসজিদে ওই ক্লিনিক প্রতিষ্ঠা করা হয়েছিল। কিন্তু মঙ্গলবার (১৪ এপ্রিল) রাতে প্রথমে সেটি বন্ধ করে দেয়া হয় এবং পরদিন সকালে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেয়া হয়। ফিলিস্তিনি কর্তৃপক্ষের সহযোগিতায় ক্লিনিকটি পরিচালনা করায় ইসরায়েলি সেনারা সেটি বন্ধ করে দেয়।

এছাড়া, ইসরায়েলি সেনারা তাদের কাছ থেকে খাদ্যদ্রব্য ছিনিয়ে নেয় এবং শহরের পূর্বাঞ্চলে চলাচল সীমিত করে।

অস্থায়ী এ ক্লিনিকের পরিচালক জানান, সিলওয়ান এলাকায় করোনা ভাইরাস পরীক্ষার সরঞ্জামাদির তীব্র ঘাটতি রয়েছে। এরই মধ্যে ওই এলাকায় ৪০ জন ব্যক্তির শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ অবস্থায় আশংকা করা হচ্ছে ঘনবসতিপূর্ণ এ এলাকায় করোনা ভাইরাস মারাত্মকভাবে ছড়িয়ে পড়তে পারে।

ছাত্ররাজনীতি নিষিদ্ধ রুয়েটে ছাত্রদলের দেয়াল লিখন, শিক্ষার্থ…
  • ২৩ এপ্রিল ২০২৬
যথাযথ মর্যাদায় আন্তর্জাতিক শ্রমিক দিবস পালন করুন: অ্যাডভোক…
  • ২৩ এপ্রিল ২০২৬
অন্তর্বর্তী সরকারের সময় নিয়োগ পাওয়া দুই রাষ্ট্রদূতের নিয়োগ …
  • ২৩ এপ্রিল ২০২৬
আদানি বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বিকল, লোডশেডিংয়ের আশঙ্কা
  • ২৩ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠানপ্রধান নিয়োগের ফল দেখুন এখানে
  • ২২ এপ্রিল ২০২৬
বহুল কাঙ্ক্ষিত প্রতিষ্ঠানপ্রধান নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ
  • ২২ এপ্রিল ২০২৬