ক্লাসে মোবাইল নিয়ে আসায় ছাত্রকে পিটিয়ে জখম

১৫ মার্চ ২০২০, ০৮:১৭ AM

© সংগৃহীত

বরগুনার পাথরঘাটায় ক্লাসে মোবাইল নিয়ে আসায় মোহন নামের এক দশম শ্রেণির ছাত্রকে পিটিয়ে জখম করার অভিযোগ উঠেছে ইসলাম বিষয়ের শিক্ষক রেজাউল করিমের বিরুদ্ধে। শনিবার (১৪ মার্চ) পাথরঘাটা আনোয়ার হোসেন মাধ্যমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

এ বিষয়ে মোহন জানান, আমার সহপাঠী হৃয়ের ফোনটি আমার বেঞ্চের উপর রাখায় স্যার আমাকে মারধর করে। এতে আমার শরীরে একাধিক জায়গায় ফুলে গিয়ে কালো দাগ হয়ে গেছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল জব্বার বলেন, আমি যতদূর শুনেছি হৃদয় ক্লাসে বসে মোবাইল চালাচ্ছিল। তখন শিক্ষক রেজাউল করিম ফোনটি চাইতে গেলে হৃদয়ের সহপাঠী মোহন ফোনটি শিক্ষককে দিতে বাধা দেয়। এরপর রেগে গিয়ে শিক্ষক রেজাউল করিম মোহনকে মারধর করে।

তিনি আরও বলেন, সরকারিভাবেই ক্লাসে ফোন না আনতে নির্দেশনা রয়েছে তারপরও অনেক ছাত্র ফোন নিয়ে আসে, এ বিষয় অভিভাবকসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে একাধিকবার জানানো হয়েছে।

এ বিষয়ে জানাতে ওই বিদ্যালয়ের শিক্ষক রেজাউল করিমের মোবাইলে একাধিকবার ফোন করা হলে তা বন্ধ পাওয়া যায়।

সোনার দামে বড় লাফ, এবার ভরিতে কত?
  • ০৮ এপ্রিল ২০২৬
ইরান যুদ্ধে কোন দেশের কত মানুষ প্রাণ হারালেন?
  • ০৮ এপ্রিল ২০২৬
বাংলাদেশে ভারতীয় হাইকমিশনার হওয়ার আলোচনায় কে এই আরিফ খান
  • ০৮ এপ্রিল ২০২৬
মার্কিন-ইরান যুদ্ধবিরতিতে ইসরায়েলের প্রতিক্রিয়া কী?
  • ০৮ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি প্রস্তাব: কী বার্তা দিল তেহরান?
  • ০৮ এপ্রিল ২০২৬
প্রথম সভায় যেসব সিদ্ধান্ত নিল তামিমের নেতৃত্বাধীন বিসিবির অ…
  • ০৮ এপ্রিল ২০২৬
close