সড়কে প্রাণ গেল বশেমুরবিপ্রবি ছাত্রের

২৬ ফেব্রুয়ারি ২০২০, ০২:০৬ PM

© সংগৃহীত

গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) ইতিহাস বিভাগের শিক্ষার্থী আরিফুল ইসলাম মুবিন (২০) সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।

মোটরসাইকেল দুর্ঘটনায় দ্বিতীয় বর্ষের ওই ছাত্রের মৃত্যু হয়েছে। আরিফ যশোর উপজেলায় আরবপুর গ্রামের মালেশিয়া প্রবাসী মো. আলাউদ্দিন আলার ছেলে।

জানা গেছে, মঙ্গলবার বিশ্ববিদ্যালয় থেকে বাড়ি ফেরার পথে রাত ৮টায় নড়াইলের লোহাগড়ায় একটি মালবাহী ট্রাক ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন মুবিন।

এসময় তাকে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য খুলনায় নেওয়ার পথে মারা যান তিনি।

বশেমুরবিপ্রবির প্রক্টর ড. রাজিউর রহমান বলেন, মুবিনের মৃত্যুতে বিশ্ববিদ্যালয় পরিবার শোকাহত। তার পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি।

ঈদযাত্রা নিয়ে প্রশ্ন তুললেন হাসনাত আবদুল্লাহ
  • ১৯ মার্চ ২০২৬
ভোলার ইলিশা ঘাটে চরম পরিবহন সংকট, ভাড়া গুণতে হচ্ছে ৫-৬ গুণ
  • ১৯ মার্চ ২০২৬
ভোলায় সিএনজি-পিকআপ সংঘর্ষে প্রাণ গেল চালকের, আহত ৫
  • ১৯ মার্চ ২০২৬
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বাড়তি ভাড়ায় ভোগান্তি যাত্রীদের
  • ১৯ মার্চ ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় ভাবির দায়ের কোপে দেবর নিহত
  • ১৯ মার্চ ২০২৬
ঈদের আনন্দ এবং আমাদের আর্থসামাজিক বাস্তবতা
  • ১৯ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence