গভীর রাতে ছাত্রীর বাড়িতে শিক্ষক, হাতেনাতে ধরল এলাকাবাসী

২১ ফেব্রুয়ারি ২০২০, ০৮:১৬ AM

© ফাইল ফটো

গভীর রাতে স্কুলের এক ছাত্রীর বাড়িতে গিয়ে এলাকাবাসীর হাতে আটক হয়েছেন এক শিক্ষক। ছাত্রীর মায়ের সঙ্গে অনৈতিকতার অভিযোগে এলাকাবাসী তাকে আটক করে থানায় সোপর্দ করে। গতকাল বৃহস্পতিবার দুপুরে মুচলেকা দিয়ে তিনি থানা থেকে ছাড়া পান।

বুধবার মৌলভীবাজারের জুড়ী উপজেলায় এ ঘটনা ঘটে। ওই শিক্ষক উপজেলার শিলুয়া উচ্চবিদ্যালয় এন্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক। তার নাম ছাদেকুর রহমান সাদেক।

স্থানীয় সূত্রে জানা গেছে, শিলুয়া উচ্চবিদ্যালয় এন্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক ছাদেকুর রহমান সাদেক জুড়ী আধুনিক হাসপাতালের তৃতীয় তলায় বসবাস করেন। তিনি গত ৩ মাস ধরে অন্য একটি স্কুলের দশম শ্রেণির ছাত্রীকে দিনের বেলা বাড়িতে গিয়ে প্রাইভেট পড়ান।বুধবার দিনের বেলা যথারীতি প্রাইভেট পড়িয়ে ফিরে আসেন। রাত ১২টায় ওই ছাত্রীর বাড়িতে গেলে স্থানীয় লোকজন তাকে আটক করে রাতেই থানায় সোপর্দ করেন।

ছাত্রীর বাবা বিদেশে থাকায় তার মায়ের সঙ্গে শিক্ষকের অনৈতিক সম্পর্ক গড়ে উঠে। প্রায়ই গভীর রাতে তিনি প্রবাসীর বাড়িতে যাতায়াত করেন। বুধবার ওঁৎ পেতে প্রতিবেশীরা তাকে আটক করে পুলিশে সোপর্দ করেন।

জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর হোসেন সরদার জানান, প্রবাসীর মেয়েকে ছাদেকুর রহমান সাদেক প্রাইভেট পড়াতেন। রাতে যাওয়ায় অনেকের সন্দেহ হয়। তিনি (আটক শিক্ষক) বলেছেন ছাত্রী কিছু প্রয়োজনীয় ছবি প্রিন্ট করে দেয়ার কথা বলায় তা নিয়ে গিয়েছিলেন। লোকজন জানতেন না তাই সন্দেহ করে। তাদের মধ্যে ভুল বুঝাবুঝি হয়েছিল। ছাত্রী কিংবা ছাত্রীর মায়ের কোনো অভিযোগ না থাকায় মুচলেকা আদায় করে ওই শিক্ষককে ছেড়ে দেয়া হয়েছে।

এ ব্যাপারে জানতে অভিযুক্ত সহকারী প্রধান শিক্ষক ছাদেকুর রহমান সাদেকের মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তা বন্ধ থাকায় তার বক্তব্য পাওয়া যায়নি।

হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলে মানতে হবে এক শর্ত
  • ১৭ এপ্রিল ২০২৬
হরমুজ প্রণালি খুলে দেওয়ায় ইরানকে ধন্যবাদ জানালেন ট্রাম্প
  • ১৭ এপ্রিল ২০২৬
গাজীপুরে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
  • ১৭ এপ্রিল ২০২৬
হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু
  • ১৭ এপ্রিল ২০২৬
‘হরমুজ প্রণালি সম্পূর্ণ উন্মুক্ত’, যুদ্ধবিরতি চলবে কতদিন—জা…
  • ১৭ এপ্রিল ২০২৬
জ্বালানি তেলের দামে ব্যাপক দরপতন
  • ১৭ এপ্রিল ২০২৬