আলোচিত সেই ছাত্রলীগ নেতা ইয়াবাসহ আটক

১৬ ফেব্রুয়ারি ২০২০, ০৪:৪৮ PM

© ফাইল ফটো

সদ্য শেষ হওয়া ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনে সাংবাদিকদের হেনস্থা করে উল্টো সাংবাদিকের বিরুদ্ধেই জিডি করা ছাত্রলীগের বহিষ্কৃত নেতা শহিদুল ইসলাম খান রিয়াদকে ইয়াবাসহ গ্রেফতার করেছে পুলিশ।

রবিবার (১৬ ফেব্রুয়ারি) সকালে কবি নজরুল সরকারি কলেজ সংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে সূত্রাপুর থানা পুলিশ আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠিয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ওই থানার ওসি কাজী ওয়াজেদ আলী।

কাজী ওয়াজেদ আলী জানান, শনিবার রাত দুইটার দিকে ইয়াবাসহ রিয়াদ ও খোকন নামে দুইজনকে আটক করা হয়। তাদের কাছে তল্লাশি করে চার পিস ইয়াবা পাওয়া যায়। পরে আটক করে তাদের বিরুদ্ধে দায়ের হওয়া মাদক আইনের মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

রিয়াদ বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা মহানগর দক্ষিণের সহ-সভাপতি ছিলেন। নির্বাচনের দিন ওই ঘটনার পর দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাকে বাংলাদেশ ছাত্রলীগ থেকে বহিষ্কার করা হয়।

আইইউটির ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, সেরা দশে যারা
  • ১৭ এপ্রিল ২০২৬
চব্বিশ বেহাতের মাস্টারমাইন্ড ‘অনেকগুলো ছায়া মুজিব’: জেডিপি
  • ১৭ এপ্রিল ২০২৬
দেশে টিকার কোনো ঘাটতি নেই: স্বাস্থ্যমন্ত্রী
  • ১৭ এপ্রিল ২০২৬
সিনিয়র এক্সিকিউটিভ নিয়োগ দেবে রূপায়ণ গ্রুপ, কর্মস্থল ঢাকা
  • ১৭ এপ্রিল ২০২৬
রাতে হজ ফ্লাইট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, প্রথম ফ্লাইটে য…
  • ১৭ এপ্রিল ২০২৬
অং সান সু চি সহ ৪ হাজার রাজবন্দির সাজা কমাল জান্তা সরকার
  • ১৭ এপ্রিল ২০২৬