বিয়ের প্রলোভনে কিশোরীকে ধর্ষণ করায় যুবক গ্রেফতার

১৪ ফেব্রুয়ারি ২০২০, ০১:০৯ PM

© সংগৃহীত

নোয়াখালীর সুবর্ণচরে বিয়ের প্রলোভন দেখিয়ে কিশোরীকে ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার রাতে উপজেলার সমিতি বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার ইব্রাহীম চর জব্বর ইউপির ৮ নম্বর ওয়ার্ডের আব্দুস সাত্তারের ছেলে।

চর জব্বর থানার ওসি (তদন্ত) মো. ইব্রাহীম খলিল জানান, ভুক্তভোগী কিশোরী গ্রেফতার ইব্রাহীমের আত্মীয়। এ সুবাদে বিয়ের প্রলোভন দেখিয়ে ওই কিশোরীকে বিভিন্ন স্থানে একাধিকবার ধর্ষণ করা হয়। এতে তিনি আট মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়েন। এ ঘটনায় বৃহস্পতিবার বিকেলে ইব্রাহীমের বিরুদ্ধে থানায় মামলা করেন ভুক্তভোগী। পরে সমিতি বাজারে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

ইস্টার সানডে উপলক্ষে বন্ধ থাকবে ঢাবির ক্লাস, চলবে পরীক্ষা
  • ০২ এপ্রিল ২০২৬
পে-স্কেল নিয়ে কী সুপারিশ করল আইএমএফ
  • ০২ এপ্রিল ২০২৬
এক্সিকিউটিভ নিয়োগ দেবে স্কয়ার গ্রুপ, আবেদন শেষ ২০ এপ্রিল
  • ০২ এপ্রিল ২০২৬
শেরপুরে রং মিশিয়ে খাবার বিক্রির অভিযোগে জরিমানা
  • ০২ এপ্রিল ২০২৬
হামের প্রকোপ না কমা পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ চেয়ে রিট
  • ০২ এপ্রিল ২০২৬
৯টায় অফিসে উপস্থিতিসহ জরুরি ১০ নির্দেশনা মাদ্রাসা ও কারিগরি…
  • ০২ এপ্রিল ২০২৬