চা বাগানে ফেলে কিশোরীকে ধর্ষণ, আটক দুই

০৮ ফেব্রুয়ারি ২০২০, ০২:২৬ PM

© সংগৃহীত

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে চা বাগানের ভেতরে এক কিশোরীকে (১৬) ধর্ষণ করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় চা বাগানের দুই নৈশপ্রহরীকে আটক করেছে পুলিশ। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাত সাড়ে নয়টায় বধ্যভূমি সংলগ্ন ভাড়াউড়া চা বাগানে এ ঘটনা ঘটে। শনিবার (৮ ফেব্রুয়ারি) সংবাদ সম্মেললে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন পুলিশ।

আটকরা হলেন- ভাড়াউড়া চা বাগানের মৃত অনিল দোষাদের ছেলে কৈলাশ দোষাদ (২৫) ও একই চা বাগানের মৃত পূজনা মৃধার ছেলে জহর লাল মৃধা (২৯)

শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুছ ছালেক জানান, ইয়াকুব নামে এক যুবক তার পূর্বপরিচিত এক গৃহকর্মীকে নিয়ে বধ্যভূমিতে চানাচুর ভাজা খাচ্ছিলেন। সেখানে তারা বেশ কিছুক্ষণ অবস্থান করার পর রাত সাড়ে ৯টার দিকে ইঞ্জিনচালিত একটি টমটম আসে। এসময় ওই টমটমে চালকসহ আরও দুই লোক ছিলেন। তারা ওই যুবক ও কিশোরীকে নিজ গন্তব্যে পৌঁছে দেওয়ার কথা বললে দু’জন সরল বিশ্বাসে রাজি হন এবং টমটমে উঠে যান। টমটমে ওঠার একপর্যায়ে তাদের (যুবক ও কিশোরী) জোর করে ভুরভুরিয়া চা বাগানে নিয়ে ওই তিন ব্যক্তি। সেখানে ওই যুবককে টমটমের সঙ্গে বেঁধে রেখে কিশোরীকে গণধর্ষণ করে তারা।

তিনি আরও বলেন, ধর্ষিতা কিশোরীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় অভিযান চালিয়ে অভিযুক্ত দুই ধর্ষককে আটক করা হয়েছে। মামলার প্রস্তুতিও চলছে।

বিশ্বকাপের ফাইনাল দেখতে বাংলাদেশি টাকায় কত লাখ লাগবে?
  • ০২ এপ্রিল ২০২৬
পটুয়াখালীতে ৬ হাজার ২০০ লিটার জ্বালানি তেল জব্দ, ফিলিং স্টে…
  • ০২ এপ্রিল ২০২৬
প্রাইম ব্যাংকে চাকরি, আবেদন শেষ ১৫ এপ্রিল
  • ০২ এপ্রিল ২০২৬
এলপি গ্যাসের দাম বাড়ল ৩৮৭ টাকা
  • ০২ এপ্রিল ২০২৬
যশোর সদরে এক রাতে ৮ ট্রান্সফরমার চুরি, ক্ষতির মুখে শতাধিক ক…
  • ০২ এপ্রিল ২০২৬
বিশ্বকাপ শুরুর আগেই ৬ষ্ঠ শিরোপার জন্য আর্থিক পুরস্কার ঘোষণা…
  • ০২ এপ্রিল ২০২৬