কলেজছাত্রী ধর্ষণে অভিযুক্ত সেই গৃহশিক্ষক গ্রেফতার, ওসিকে প্রত্যাহার

০৪ ফেব্রুয়ারি ২০২০, ১০:৫৯ AM

© সংগৃহীত

রংপুরে কলেজছাত্রীকে ধর্ষণে অভিযুক্ত সেই গৃহশিক্ষক সোহেল রানাকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাতে হারাগাছ থানা পুলিশ  তাকে গ্রেফতার করে। রংপুর মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার ফারুক আহমেদ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

সোমবার বিভিন্ন গণমাধ্যমে ওই ঘটনা নিয়ে সংবাদ প্রকাশ হয়। পরে সন্ধ্যায় ওই ছাত্রীর পরিবারের মামলা নেয় হারাগাছ থানা পুলিশ, যার নম্বর ০১। পরে রাতে অভিযান চালিয়ে গৃহশিক্ষক সোহেলকে গ্রেফতার করা হয়।

এদিকে দায়িত্বে অবহেলা ও ধর্ষককে স্থানীয় ইউপি চেয়ারম্যানের হাতে তুলে দেওয়ার ঘটনায় হারাগাছ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল কাদেরকে প্রত্যাহার করা হয়েছে।

জানা গেছে, গত শনিবার উপজেলার চোরমারা বটেরতল এলাকায় গৃহশিক্ষক সোহেল রানা কৌশলে ওই কলেজছাত্রীকে ধর্ষণ করে পালিয়ে যায়। পরে ওই কলেজছাত্রীর অভিভাবক পুলিশকে খবর দিলে পলাতক গৃহশিক্ষককে আটক করে পুলিশ।

এছাড়া ওই ছাত্রীকে উদ্ধার করে হারাগাছ থানায় নিয়ে যাওয়া হয়। কিন্তু থানার ওসি আইনগত ব্যবস্থা না নিয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান রাকিবুল হাসান পলাশ ও কাউন্সিলর মাহবুবুর রহমানের হাতে তাদের তুলে দেন।

পরের দিন রবিবার মধ্যরাতে ইউপি কার্যালয়ে টাকার বিনিময়ে জোরপূর্বক ঘটনাটি ধামাচাপা দিতে বিচার বসানো হয় বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী ও তার পরিবারের সদস্যরা। পরে ওসির ভূমিকা নিয়ে সচেতন মহলে প্রতিক্রিয়া সৃষ্টি হলে পুলিশ বিকেলে ভুক্তভোগী পরিবারের মামলা গ্রহণ করে। একই সাথে আসামি সোহেল রানাকে গ্রেফতার করে।

বুটেক্সে অনুষ্ঠিত হল আইটিইটি-বুটেক্স ক্যারিয়ার ফেয়ার
  • ২৩ এপ্রিল ২০২৬
জার্মানির অপরচুনিটি কার্ড ভিসা কী
  • ২৩ এপ্রিল ২০২৬
এপ্রিলের মধ্যেই স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে যাচ্ছে ‘নগর স্…
  • ২৩ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠানপ্রধান নিয়োগের ভাইভা শুরু কবে, জানাল মন্ত্রণালয়
  • ২৩ এপ্রিল ২০২৬
ঢাবিতে সাংবাদিক হেনস্তার ঘটনায় ছাত্রশক্তির নিন্দা
  • ২৩ এপ্রিল ২০২৬
গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেডে চাকরি, পদ ৭১, আবেদন শুর…
  • ২৩ এপ্রিল ২০২৬