আগুনে পুড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু

২৮ জানুয়ারি ২০২০, ১২:২০ PM

© সংগৃহীত

মৌলভীবাজারে একটি জুতার দোকানের আগুন লেগে পাঁচজনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। আজ মঙ্গলবার (২৮ জানুয়ারি) সকাল ৯টার দিকে ওই ভবনের নিচ তলার জুতার দোকান থেকে আগুন লাগে। নিহতদের মরদেহ উদ্ধার করে জেলার হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করছে। আগুন লাগার পর সেটি ছড়িয়ে পড়ে। নিহত পাঁচজন একই পরিবারের বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

জানা গেছে, শহরের সেন্ট্রাল রোডে পিংকি স্টোর নামে ওই দোকানে বেলা ১১টার দিকে আগুন লাগে। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের বিস্তারিত পরিচয় জানা যায়নি। মৌলভীবাজার ও শ্রীমঙ্গলের দুটি ইউনিট ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

স্থানীয়রা জানিয়েছেন, দোকানের পেছনে মালিক তার স্ত্রী ও সন্তানদের নিয়ে থাকতেন। আগুন লাগার সময় সবাই ঘরের মধ্যে ছিলেন। আগুনে দগ্ধ হয়ে পরিবারের দুই শিশুসহ পাঁচজন নিহত হয়েছেন।

মৌলভীবাজারের ফায়ার স্টেশনের ম্যানেজার জানান, আগুনে একই পরিবারের পাঁচজন নিহত হয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়-ক্ষতির পরিমাণ জানা যায়নি।

মৌলভীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন জানান, এ পর্যন্ত পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এরমধ্যে দুটি শিশু রয়েছে। তবে তাদের পরিচয় পাওয়া যায়নি।

মানবিক ডাক্তারের হাসপাতালে চাঁদাবাজি, যুবদল নেতার ৪ সহযোগী …
  • ১৩ এপ্রিল ২০২৬
চমক রেখে শ্রীলঙ্কার বিপক্ষে দল ঘোষণা বাংলাদেশের
  • ১৩ এপ্রিল ২০২৬
মোহাম্মদপুরে এলেক্স ইমনকে কুপিয়ে হত্যার সিসিটিভি ফুটেজ ভাইর…
  • ১৩ এপ্রিল ২০২৬
কিশোরীর বাল্যবিবাহের অনুষ্ঠান বন্ধ করল প্রশাসন
  • ১৩ এপ্রিল ২০২৬
মালয়েশিয়া যাওয়ার পথে ট্রলারডুবি: দুই শতাধিক যাত্রী নিখোঁ…
  • ১৩ এপ্রিল ২০২৬
রাজধানীতে ৫০ লাখ টাকার জাল নোটসহ ৩ কারবারি গ্রেফতার
  • ১৩ এপ্রিল ২০২৬