রাজধানীতে লরির চাপায় স্কুলছাত্র নিহত, সড়ক অবরোধ

২৭ জানুয়ারি ২০২০, ০১:৪৩ PM
রাজধানীর ওয়ারীতে লরির চাপায় এক স্কুলছাত্র নিহত হওয়ার প্রতিবাদে শিক্ষার্থীদের সড়ক অবরোধ

রাজধানীর ওয়ারীতে লরির চাপায় এক স্কুলছাত্র নিহত হওয়ার প্রতিবাদে শিক্ষার্থীদের সড়ক অবরোধ © টিডিসি ফটো

রাজধানী ঢাকার ওয়ারীর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেনীর শিক্ষার্থী ওয়াসার লরির ধাক্কায় নিহত হয়েছে। আজ সোমবার (২৭ জানুয়ারি) বেলা পৌনে একটার দিকে বলধা গার্ডেনের কাছে এ দুর্ঘটনা ঘটে। নিহতের নাম আবীর।

জানা যায়, বলধা গার্ডেনের পাশে ওয়াসার পানির পাম্প থেকে পানি নিয়ে লরিটি মূল সড়কে উঠছিল। এ সময় সেখানে আবীরকে চাপা দেয় লরিটি। স্থানীয়রা আবীরকে একটি হাসপাতালে নিয়ে গেছে। চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর স্কুলের শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করে। ফলে ওই সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। সেখানে বিপুল পুলিশ মোতায়েন করা হয়েছে।

ঢাকা মহানগরের ওয়ারী ট্রাফিক জোনের সহকারী কমিশনার তারিকুল ইসলাম প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন। লরির চালককে আটক করা হয়েছে বলেও ওই কর্মকর্তা জানান।

 

আবু সাঈদের ক্যাম্পাসে রাজনীতি নিষিদ্ধের সিদ্ধান্ত মানছে না …
  • ২২ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠানপ্রধান নিয়োগ পরীক্ষার ফল ১০টার মধ্যে
  • ২২ এপ্রিল ২০২৬
নির্বাচনে দায়িত্ব পালনে অপারগতা, কলেজ শিক্ষককে বরখাস্ত
  • ২২ এপ্রিল ২০২৬
জকসুর উদ্যোগে ‘আন্তর্জাতিক শিক্ষা মেলা’
  • ২২ এপ্রিল ২০২৬
ছাত্রদলের সন্ত্রাসের প্রতিবাদে রাজধানীতে ছাত্রশিবিরের বিক্ষ…
  • ২২ এপ্রিল ২০২৬
লিটনের সঙ্গে কথোপকথনের পর নতুন স্বপ্ন বুনছেন সাকলাইন
  • ২২ এপ্রিল ২০২৬