৫ কেজি গাঁজাসহ জামাই-শাশুড়ি গ্রেপ্তার

২৫ জানুয়ারি ২০২০, ০৯:৪৬ PM

© সংগৃহীত

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পাঁচ কেজি গাঁজাসহ জামাই-শাশুড়িকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলো, কুমিল্লা জেলার সদর কোতয়ালী মডেল থানার শাসনগাছা পালপাড়া ‘স’ মিলস এলাকার ইউনুস মিয়ার ছেলে মহাসীন (২৮), মৃত বাহার মিয়ার স্ত্রী ফাতেমা বেগম আলোনী (৪২)।

আজ শনিবার (২৫ জানুয়ারি) দুপুরে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ তাদেরকে মাদক মামলায় আদালতে প্রেরণ করেছে।

এর আগে গত শুক্রবার (২৪ জানুয়ারি) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে সিদ্ধিরগঞ্জের সাইলোগেট এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। তারা সম্পর্কে জামাই-শাশুড়ি।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল ফারুক জানান, শুক্রবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে সাইলগেট এলাকায় সহকারী উপপরিদর্শক (এএসআই) আব্দুর রাজ্জাক সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে পাঁচ কেজি গাঁজাসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা কুমিল্লা থেকে গাঁজার চালান এনে নারায়ণগঞ্জের বিভিন্ন থানা এলাকায় সরবরাহ করে আসছিল।

হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলে মানতে হবে এক শর্ত
  • ১৭ এপ্রিল ২০২৬
হরমুজ প্রণালি খুলে দেওয়ায় ইরানকে ধন্যবাদ জানালেন ট্রাম্প
  • ১৭ এপ্রিল ২০২৬
গাজীপুরে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
  • ১৭ এপ্রিল ২০২৬
হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু
  • ১৭ এপ্রিল ২০২৬
‘হরমুজ প্রণালি সম্পূর্ণ উন্মুক্ত’, যুদ্ধবিরতি চলবে কতদিন—জা…
  • ১৭ এপ্রিল ২০২৬
জ্বালানি তেলের দামে ব্যাপক দরপতন
  • ১৭ এপ্রিল ২০২৬