স্কুলছাত্রীকে উত্ত্যক্তের দায়ে তিন বখাটের জরিমানা

১৪ জানুয়ারি ২০২০, ০৮:৩৬ AM

© সংগৃহীত

নোয়াখালীর দ্বীপ উপজেলার হাতিয়ায় স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করার দায়ে তিন বখাটে যুবককে ২৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (১৩ জানুয়ারি) দুপুরে হাতিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নূর এ আলম এ জরিমানা করেন।

আর্থিক দণ্ডপ্রাপ্তরা হলেন- ইয়াসিন আরাফাত (২৫), আরমান হোসেন (১৮) ও রায়হান (১৮)।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নূর এ আলম জানান, উত্ত্যক্ত করার অভিযোগ প্রমাণিত হওয়ায় ইয়াসিন আরাফাতকে ১৫ হাজার, আরমান হোসেন ও মো. রায়হানকে ৫ হাজার টাকা করে মোট ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুড়িরচর ইউনিয়নের রেহানিয়া উচ্চ বিদ্যালয়ের সামনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদেরকে জরিমানা করা হয়।

 

মা হতে যুক্তরাষ্ট্রে বুবলী
  • ০৫ মার্চ ২০২৬
দুই সপ্তাহ পরও দেওয়া হয়নি ‘ধর্ষণকাণ্ডের’ মেডিকেল রিপোর্ট, ন…
  • ০৫ মার্চ ২০২৬
পূবালী ব্যাংকের লকারে রাখা গ্রাহকের ২শ ভরি স্বর্ণ নেই
  • ০৫ মার্চ ২০২৬
বাগেরহাটে পূবালী ব্যাংকের লকার থেকে ২০০ ভরি স্বর্ণালঙ্কার উ…
  • ০৫ মার্চ ২০২৬
মধ্যপ্রাচ্য থেকে ২০০০০ নাগরিককে ফিরিয়ে নিল যুক্তরাষ্ট্র
  • ০৫ মার্চ ২০২৬
ইবি শিক্ষিকার শরীরে ২০ এর অধিক আঘাতের চিহ্ন, কর্মচারীর এ কে…
  • ০৫ মার্চ ২০২৬