এবার কামরাঙ্গীরচরে কিশোরীকে গণধর্ষণ

১১ জানুয়ারি ২০২০, ১১:২৭ AM

© সংগৃহীত

রাজধানীর কামরাঙ্গীরচরে ১৩ বছরের কিশোরীকে গণধর্ষণ মামলার মূল আসামি রতন (১৮) কে সাভার থেকে গ্রেফতার করেছে র‍্যাব-১০। গ্রেফতারকৃতরা হলো- হাসান, সিফাত, সবুজ, রনি এবং ওই কিশোরীর বান্ধবী (অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তার নাম প্রকাশ করা হলো না)।

শনিবার (১১ জানুয়ারি) ভোর রাতে তাদের গ্রেফতার করা হয়। এর আগে গত বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কামরাঙ্গীরচর এলাকার একটি নির্মাণাধীন ভবনে এই ধর্ষণের ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় ধর্ষণের শিকার কিশোরীর মা বাদী হয়ে ৬ জনের নাম উল্লেখ করে থানায় মামলা দায়ের করেছেন। পলাতক আসামীকে গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

কামরাঙ্গীচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মশিউর রহমান বলেন, কামরাঙ্গীরচরের পূর্ব রসুলপুর এলাকার একটি নির্মাণাধীন ভবনের ২য় তলায় এ ঘটনা ঘটে। কিশোরীর এক বান্ধবীর সহায়তায় কৌশলে তাকে ওই ভবনে নিয়ে যায় ৫ জন। সেখানে নেওয়ার পর তাকে ধর্ষণ করা হয়। পরে কিশোরীকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে তার পরিবারের সদস্যরা থানায় নিয়ে যায়। গত বৃহস্পতিবার দিনগত রাতেই তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়। কিশোরীর শারীরিক অবস্থা এখন স্থিতিশীল আছে। ডাক্তারি পরীক্ষায় ধর্ষণের আলামত মিলেছে।

 

ইডেন ছাত্রীকে যৌন নিপীড়ন মামলায় গ্রেপ্তারের পরদিনই গায়ক জাহ…
  • ০২ এপ্রিল ২০২৬
বিশ্বকাপের ফাইনাল দেখতে বাংলাদেশি টাকায় কত লাখ লাগবে?
  • ০২ এপ্রিল ২০২৬
পটুয়াখালীতে ৬ হাজার ২০০ লিটার জ্বালানি তেল জব্দ, ফিলিং স্টে…
  • ০২ এপ্রিল ২০২৬
প্রাইম ব্যাংকে চাকরি, আবেদন শেষ ১৫ এপ্রিল
  • ০২ এপ্রিল ২০২৬
এলপি গ্যাসের দাম বাড়ল ৩৮৭ টাকা
  • ০২ এপ্রিল ২০২৬
যশোর সদরে এক রাতে ৮ ট্রান্সফরমার চুরি, ক্ষতির মুখে শতাধিক ক…
  • ০২ এপ্রিল ২০২৬