মাদ্রাসার টয়লেট থেকে ছাত্রের লাশ উদ্ধার

০৩ জানুয়ারি ২০২০, ০২:৫২ PM
নিহত মাদ্রাসা ছাত্র

নিহত মাদ্রাসা ছাত্র © টিডিসি ফটো

ভর্তির মাত্র চারদিন পর মাদ্রাসার টয়লেট থেকে উদ্ধার হলো এক ছাত্রের লাশ। আজ শুক্রবার সকালে লক্ষ্মীপুরের সদর উপজেলার দত্তপাড়া দারুল উলুম ইসলামিয়া একাডেমিতে এ ঘটনা ঘটে।

উদ্ধার হওয়া ওই ছাত্রের নাম - ইমন হোসেন (১০)। ইমন দত্তপাড়া ইউনিয়নের বঙ্গেশপুর গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে ও ওই মাদ্রাসার দ্বিতীয় শ্রেণির ছাত্র। ইমন আত্মহত্যা করেছে বলে দাবি করেছে মাদ্রাসা কর্তৃপক্ষ।

এ বিষয়ে ওই মাদ্রাসা পরিচালক মাহমুদুল হাসান জানান, শুক্রবার সকালে মাদ্রাসার আবাসিক ভবনের টয়লেট থেকে ইমনকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। তাকে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

লক্ষ্মীপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আবদুল আলীম বলেন, নিহত ছাত্রের মৃতদেহ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্ত শেষে জানা যাবে এটি হত্যা নাকি আত্মহত্যা।

ট্যাগ: হত্যা
১২ দেশের গবেষকদের অংশগ্রহণে লোক প্রশাসন বিভাগের আন্তর্জাতিক…
  • ০৩ অক্টোবর ২০২৬
সহকারী শিক্ষক-প্রভাষক নিয়োগ দেবে ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল…
  • ০৩ অক্টোবর ২০২৬
পুত্রবধূকে ‘চাকরি না দেওয়ায়’ স্কুলে তালা দিলেন ম্যানেজিং কম…
  • ০৩ অক্টোবর ২০২৬
থাইল্যান্ডকে হারিয়ে হকিতে সপ্তম বাংলাদেশ
  • ০৩ অক্টোবর ২০২৬
ইউআইইউতে ‘ইকোনথন ২০২৬’ অনুষ্ঠিত
  • ০৩ অক্টোবর ২০২৬
শিক্ষকদের বদলিতে ‘সমস্তর’ শর্ত শিথিলের দাবি
  • ০৩ অক্টোবর ২০২৬