চলন্ত বাসে চবি ছাত্রীকে শ্লীলতাহানির চেষ্টা

২৯ নভেম্বর ২০১৯, ১১:৩৫ AM

© ফাইল ফটো

যাত্রীবাহী বাসে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এক ছাত্রীকে শ্লীলতাহানির চেষ্টা করেছেন চালকের দুই সহকারী। বুধবার বেলা সাড়ে তিনটার দিকে বহদ্দারহাট এলাকায় এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কাউকে এখনো আটক করতে পারেনি পুলিশ। 

ঘটনার বর্ণনা দিয়ে বুধবার সন্ধ্যায় ফেসবুকে এক স্ট্যাটাস দেন ওই ছাত্রী। পরে সেটি তুমুল আলোচনার জন্ম দেয়, শেয়ার করেন অনেকে। এ নিয়ে শিক্ষার্থীরা অনেকে ক্ষোভ প্রকাশ করেছেন।

ওই ছাত্রী বলেন, ‘পটিয়ায় বোনের বাসা থেকে বুধবার বিকেলে ২ নম্বর গেট এলাকায় ফিরতে সোহাগ  নামে বাসে উঠি। বাসের সহকারীকে জিজ্ঞেস করি বহদ্দারহাট যাবে কি না। উত্তরে বলেন, যাবে। সহকারী ছিলেন দুজন। অপরজন টাকা তুলছিলেন।’

তিনি বলেন, ‘ভাড়া নিতে এলে জিজ্ঞেস করি, ২ নম্বর গেট এলাকায় যেতে কোথায় নামতে হবে। সহকারী বলেন, বহদ্দারহাট। এরপর একটা জায়গায় বাস দাঁড়ালে যাত্রীরা নেমে যান। আমি নামতে চাইলে তাঁরা নিষেধ করেন এবং ২ নম্বর গেটে নামিয়ে দেয়ার কথা বলেন। পরে হঠাৎ করে তারা বাসের দরজা বন্ধ করে দেন। আমি চিৎকার করতে থাকি।’

ওই ছাত্রী বলেন, ‘চালকের সহকারীরা আমার মোবাইল ছিনিয়ে নেন এবং ধাক্কা দেন। হিজাব খুলে নেওয়ার চেষ্টাও করেন তাঁরা। চিৎকারের কারণে চালক ছেড়ে দেওয়ার নির্দেশ দেন। শেষে আমাকে নামিয়ে দেওয়া হয়।’

তিনি এ ঘটনায় জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ে প্রক্টর এস এম মনিরুল হাসান বলেন, ‘বিষয়টি জানার পর উপাচার্যের সঙ্গে কথা হয়েছে। ছাত্রীর সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

তবে কোনো লিখিত অভিযোগ পাননি বলে জানিয়েছেন চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ।

ঠিক এক মিনিট আগেই ডাক দিছি— ‘বাবা নিচে নেমে আসো’
  • ২৫ মার্চ ২০২৬
দেশসেরা ঢাবি, স্থান পেল বুয়েট-নর্থ সাউথসহ ৭ বিশ্ববিদ্যালয়
  • ২৫ মার্চ ২০২৬
এবার পাল্টা ভিডিও প্রকাশ করে অবস্থান জানাল নবীন ফ্যাশন
  • ২৫ মার্চ ২০২৬
দেশে জ্বালানি তেলের কত দিনের মজুত আছে জানালেন মন্ত্রীপরিষদ …
  • ২৫ মার্চ ২০২৬
বাংলাদেশে জ্বালানি পরিস্থিতি আসলে কেমন, সংকট সামলাতে সরকার …
  • ২৫ মার্চ ২০২৬
পদ্মায় বাসডুবিতে এখনো পানির নিচে ৪০ জন, ধারণা ফায়ার সার্ভিস…
  • ২৫ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence