দলীয় কর্মী সন্দেহে প্রকৌশলীকে পেটালো যুবলীগ

২৬ নভেম্বর ২০১৯, ১০:০২ AM

পাবনার ঈশ্বরদীতে দলীয় কর্মী সন্দেহে এক প্রকৌশলীকে পিটিয়ে আহত করেছে যুবলীগের নেতারা। আহত প্রকৌশলীকে ইশ্বরদী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।  সোমবার রাতে ঈশ্বরদী শহরের ওভার ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।

আহত মাসুদ রানা (৩০ রাজশাহীর দুর্গাপুর থানার মোকলেছুর রহমানের ছেলে। তিনি ) নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি লিমিটেডের একজন প্রকৌশলী।

পুলিশ সূত্রে জানা যায়, ঈশ্বরদী শহরের পশ্চিমপাশের ওভার ব্রিজ এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবলীগের বিবাদমান দুটি পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা-ধাওয়ার ঘটনা ঘটে। তখন ওই এলাকা দিয়ে হেঁটে যাওয়ার সময় মাসুদ রানাকে লাঠিসোটা হাতে আসা কয়েক জন যুবক ধাওয়া করে। আতঙ্কে তিনি দৌড় দিলে হামলাকারীদের একজন তার পায়ে লাঠি দিয়ে আঘাত করে। এরপর ৭-৮ জন মিলে লাঠিসোটা নিয়ে তার ওপর হামলা করে। আশঙ্কাজনক অবস্থায় পথচারীরা রানাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক কাবেরী শাহ্ জানান, রানার মাথা, ঘাড়ে, মুখে, হাতে ও পায়ে আঘাতের চিহ্ন আছে। পুরো শরীরে জখমের দাগ রয়েছে। এ ছাড়া বেশ রক্তক্ষরণও হয়েছে।

ঈশ্বরদী থানার ওসি বাহাউদ্দীন ফারুকী বলেন, লাঠিসোটা হাতে থাকা যুবকদের মধ্যে ২ নম্বর ওয়ার্ড যুবলীগের নেতাকর্মীরা ছিলেন বলে একাধিক সূত্রে জানা গেছে। হামলাটি যুবলীগ কর্মী সন্দেহেই হয়েছে। আহত ব্যক্তি আইনগত ব্যবস্থা নিতে চাইলে আমরা জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেব।

এ ব্যাপারে ২ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি ইলিয়াস হোসেন বলেন, শুনেছি স্থানীয় যুবকরা হামলা করেছে। যারাই এর সঙ্গে জড়িত, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

ট্যাগ: যুবলীগ
শ্রম অধিকার, শ্রমিক সুরক্ষা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা…
  • ৩১ মার্চ ২০২৬
খুব কঠিন পথে আছি, আপনারা আমাকে হেল্প করুন: চিকিৎসকদের সহযোগ…
  • ৩১ মার্চ ২০২৬
সাতক্ষীরায় তেল সংকটে মোটরসাইকেল বাজারে ধস, বাড়ছে ব্যাটারিচা…
  • ৩১ মার্চ ২০২৬
গাইড বই বাণিজ্যের অভিযোগ শিক্ষক সমিতির বিরুদ্ধে, তদন্তে ‘ধী…
  • ৩১ মার্চ ২০২৬
মিরসরাই বসতঘর থেকে অজগর উদ্ধার
  • ৩১ মার্চ ২০২৬
৯ মাস বয়সী শিশু রাইয়ানের চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্…
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence