মালয়েশিয়ায় বাংলাদেশিকে কুপিয়ে হত্যা

১৬ নভেম্বর ২০১৯, ১১:০১ AM

মালয়েশিয়ায় এক বাংলাদেশি যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার সকাল ৭টার দিকে মালয়েশিয়ার ক্লাং মেরু এলাকায় এঘটনা ঘটে। নিহত যুবকের নাম আব্দুল্লাহ আল-মামুন (৩২)। তিনি সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের রামনগর গ্রামের মুনসুর আলীর ছেলে।

শুক্রবার বিকালের দিকে বাড়িতে সংবাদ আসে মালয়েশিয়ার একটি দোকানে কর্মরত থাকা অবস্থায় সন্ত্রাসীরা তাকে কুপিয়ে হত্যা করেছে।

এ বিযয়ে মালয়েশিয়ার বাংলাদেশ হাইকমিশন জানায়, ঘটনাটি বিভিন্ন মাধ্যমে তারা শুনেছেন। তবে বিস্তারিত কোনো তথ্য তাদের কাছে নেই। তবে তথ্য উদঘাটনে চেষ্টা চালাচ্ছেন তারা।

পারিবারিক সূত্রে জানা গেছে, ১০ বছর আগে শ্রম ভিসায় মালয়েশিয়া যায় মামুন। এর মধ্যে কয়েকবার  দেশেও এসেছিলেন তিনি।

 

ট্যাগ: প্রবাস
তুরস্কের কাছে সবচেয়ে সুন্দরী নারী ও ১০০ কোটি ডলার দাবি করল …
  • ১২ এপ্রিল ২০২৬
হামের জরুরি টিকাদান কর্মসূচির মধ্যেই ইপিআই প্রধানকে ওএসডি
  • ১২ এপ্রিল ২০২৬
দীর্ঘ বিরতির পর ক্রীড়াঙ্গনে ‘বৈশাখী উৎসব’
  • ১২ এপ্রিল ২০২৬
ইরান যুদ্ধে ১১ বিলিয়ন ডলার খুইয়েছে ইসরায়েল
  • ১২ এপ্রিল ২০২৬
শিক্ষায় সবচেয়ে বেশি ইনভেস্টমেন্ট করবে সরকার: শিক্ষামন্ত্রী
  • ১২ এপ্রিল ২০২৬
মোহাম্মদপুরে ‘এলেক্স ইমনকে’ কুপিয়ে হত্যা
  • ১২ এপ্রিল ২০২৬