দক্ষিণ আফ্রিকায় ডাকাতের দেয়া আগুনে বাংলাদেশীর মৃত্যু

০৭ নভেম্বর ২০১৯, ০৮:৪৬ AM

© সংগৃহীত

দক্ষিণ আফ্রিকায় ডাকাতের দেওয়া আগুনে দগ্ধ হয়ে রহিম খান (৩৮) নামে এক বাংলাদেশীর মৃত্যু হয়েছে। বাংলাদেশ সময় বুধবার দুপুর ২টার দিকে দেশটির একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত রহিম খানের ছোট ভাই শফিকুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

গত ২১ অক্টোবর রাতে ডাকাতি শেষে দোকানে আটকে রেখে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয় ডাকাত দল। রহিম খান মাদারীপুর জেলার শিবচরের চরশ্যামাইলের আব্দুল কাশেম খানের ছেলে।  তার স্ত্রী ও এক কন্যা শিশু রয়েছে।

দগ্ধ হলে ইমরান খলিফা নামের শিবচরের এক যুবক পরের দিন গত মঙ্গলবার সন্ধ্যায় মারা যান। গুরুতর আহতাবস্থায় রহিম খানকে হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় থাকার পর ১৬ দিন পর বুধবার দুপুরে তার মৃত্যু হয়।

শফিকুর রহমান বলেন, ‘আমার ভাই হাসপাতালে চিকিৎসাধীন ছিল। গতকাল তার মৃত্যুর খবর পাই।’ নিহত রহিম খান প্রায় ছয় বছর ধরে দক্ষিণ আফ্রিকায় দোকান চালান। দেড় বছর আগে সর্বশেষ বাড়ি এসেছিলেন তিনি।

মানবিক ডাক্তারের হাসপাতালে চাঁদাবাজি, যুবদল নেতার ৪ সহযোগী …
  • ১৩ এপ্রিল ২০২৬
চমক রেখে শ্রীলঙ্কার বিপক্ষে দল ঘোষণা বাংলাদেশের
  • ১৩ এপ্রিল ২০২৬
মোহাম্মদপুরে এলেক্স ইমনকে কুপিয়ে হত্যার সিসিটিভি ফুটেজ ভাইর…
  • ১৩ এপ্রিল ২০২৬
কিশোরীর বাল্যবিবাহের অনুষ্ঠান বন্ধ করল প্রশাসন
  • ১৩ এপ্রিল ২০২৬
মালয়েশিয়া যাওয়ার পথে ট্রলারডুবি: দুই শতাধিক যাত্রী নিখোঁ…
  • ১৩ এপ্রিল ২০২৬
রাজধানীতে ৫০ লাখ টাকার জাল নোটসহ ৩ কারবারি গ্রেফতার
  • ১৩ এপ্রিল ২০২৬