কাউন্সিলর মঞ্জু ১০ দিনের রিমান্ডে

০১ নভেম্বর ২০১৯, ০৪:৩৫ PM
কাউন্সিলর মঞ্জু

কাউন্সিলর মঞ্জু © সংগৃহীত

অস্ত্র ও মাদকের দুই মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ৩৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ময়নুল হক মনঞ্জুরকে ১০ দিনের রিমান্ড দিয়েছেন আদালত। শুক্রবার (১ নভেম্বর) ঢাকা মূখ্য মহানগর হাকিম আদালতের বিচারক ধীমান চন্দ্র মন্ডল এ রিমান্ড মঞ্জুর করেন। এছাড়া মাদকের মামলায় ড্রাইভার সাজ্জাদ হোসেনকে ৫ দিনের রিমান্ড দেন।

আদালতে কাউন্সিলর ময়নুলকে মাদক ও অস্ত্র মামলা ১৪ দিনের ও তার ড্রাইভার সাজ্জাদ হোসেনকে মাদক মামলায় সাত দিনের রিমান্ড চায় পুলিশ। পরে ময়নুলের ১০ দিন এবং সাজ্জাদের পাঁচ দিন রিমান্ড আদেশ দেন আদালত।

গত বৃহস্পতিবার দুপুরে র‌্যাব টিকাটুলীর অফিসে অভিযান চালিয়ে কাউন্সিলর ময়নুল হক মনঞ্জুরকে গ্রেপ্তার করে। পরে হাটখোলা রোডে তার বাসায় অভিযান চালায়। এসব স্থান থেকে দুটি পিস্তল, মদ, গাঁজা, ইয়াবা, ফেনসিডিল ও যৌন উত্তেজক ট্যাবলেট জব্দ করা হয়। বাড়ি থেকে মনঞ্জুর গাড়িচালক সাজ্জাদকেও গ্রেপ্তার করে র‌্যাব।

এর আগে গত বুধবার রাতে কাজী রনি নামে রাজধানী সুপারমার্কেটের একজন ব্যবসায়ী ওয়ারী থানায় মনজুর বিরুদ্ধে দুই লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে মামলা করেন। পরে চাঁদাবাজির মামলায় প্রথমে গ্রেপ্তার করা হলেও মনঞ্জুর বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে দুটি মামলা হয়।

হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলে মানতে হবে এক শর্ত
  • ১৭ এপ্রিল ২০২৬
হরমুজ প্রণালি খুলে দেওয়ায় ইরানকে ধন্যবাদ জানালেন ট্রাম্প
  • ১৭ এপ্রিল ২০২৬
গাজীপুরে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
  • ১৭ এপ্রিল ২০২৬
হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু
  • ১৭ এপ্রিল ২০২৬
‘হরমুজ প্রণালি সম্পূর্ণ উন্মুক্ত’, যুদ্ধবিরতি চলবে কতদিন—জা…
  • ১৭ এপ্রিল ২০২৬
জ্বালানি তেলের দামে ব্যাপক দরপতন
  • ১৭ এপ্রিল ২০২৬