কলকাতায় দুই বাংলাদেশী হত্যা

ঘাতকের বাবা ক্যাসিনো থেকে গ্রেফতার

২৯ সেপ্টেম্বর ২০১৯, ০১:৫৮ PM
 ফারহানা ইসলাম তানিয়া (৩০) এবংকাজী মুহাম্মদ মইনুল আলম (৩৬)

ফারহানা ইসলাম তানিয়া (৩০) এবংকাজী মুহাম্মদ মইনুল আলম (৩৬) © সংগৃহীত

কলকাতায় দুই বাংলাদেশিকে গাড়িচাপা দিয়ে হত্যার ঘটনায় ঘাতকের বাবা পারভেজ আখতারকে একটি ক্যাসিনো থেকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (২৮ সেপ্টেম্বর) রাতে সেখানকার শেক্সপিয়র সরণির একটি রেস্তোরাঁর ক্যাসিনো থেকে তাকে আটক করে কলকাতা পুলিশ।

ক্যাসিনোর জুয়ার আসর থেকে আরও পাঁচজনকে আটক করা হয়েছে। গত ১৭ আগস্ট রাত আড়াইটায় শেক্সপিয়র সরণি থানার সামনে দাঁড়িয়ে থাকা মার্সেডিজ গাড়িতে জাগুয়ার নিয়ে ধাক্কা মারেন হোটেল আরসালানের মালিক পারভেজ আখতারের ছেলে রাঘিব।

এতে প্রাণ হারান কাজী মুহাম্মদ মইনুল আলম (৩৬) এবং ফারহানা ইসলাম তানিয়া (৩০) নামে বাংলাদেশের দুই নাগরিক। ওই ঘটনায় প্রথমে আরসালান পারভেজকে আটক করা হলেও পরে তার ভাই রাঘিব ও মামা মহম্মদ হামজাকে গ্রেফতার করে পুলিশ। এবার জুয়া খেলতে গিয়ে আটক হলেন তাদের বাবা পারভেজ আখতার।

জানা গেছে, প্রতি বছর পূজার আগে কলকাতাসহ পশ্চিমবঙ্গের বিভিন্ন ক্লাব, রেস্তোরাঁয় অভিযান চালানো হয়। সেই ধারাবাহিকতায় শনিবার রাতে কলকাতা শহরে ক্যাসিনোবিরোধী অভিযান পরিচালনা করে পুলিশ।

অভিযানকালে শেক্সপিয়র সরণির তিনটি রেস্তোরাঁয় কলকাতা পুলিশের অপরাধ দমন শাখার সদস্যরা অভিযান চালায়। তিন রেস্তোরাঁর মধ্যে পারভেজ আখতারের রেস্তোরাঁটিও ছিল।

পুলিশ জানিয়েছে, নিজের রেস্তোরাঁতেই বসে জুয়া খেলছিলেন পারভেজ আখতার। পাঁচ সঙ্গী নিয়ে ‘পোকার’ নামে একটি খেলা খেলছিলেন তিনি। এ সময় তাকে হাতেনাতে ধরে কলকাতা পুলিশ। পারভেজ আখতার ও তার পাঁচ সঙ্গীকে হেফাজতে নিয়ে জেরা করছে পুলিশ।

চার জেলার ডিসিকে প্রত্যাহার
  • ০১ এপ্রিল ২০২৬
কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৬ জনের
  • ০১ এপ্রিল ২০২৬
রোববার থেকে হামের বিশেষ টিকা দেওয়া শুরু, যারা পাবেন
  • ০১ এপ্রিল ২০২৬
‘প্রাথমিক বিদ্যালয়ের ২ লাখ শিশুকে বিনামূল্যে স্কুল ড্রেস দে…
  • ০১ এপ্রিল ২০২৬
‘স্বৈরাচার সরকার উন্নয়নের নামে শুধু মেগা দুর্নীতি করেছে’
  • ০১ এপ্রিল ২০২৬
পরিবারে নতুন সদস্য আগমনের মুহূর্তে গাছ লাগান: সড়কমন্ত্রী
  • ০১ এপ্রিল ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence