পাঠাও চালককে গলা কেটে হত্যাকারী গ্রেফতার

০২ সেপ্টেম্বর ২০১৯, ১২:৩৩ PM

© সংগৃহীত

রাজধানীর মালিবাগ ফ্লাইওভারে রাইড শেয়ারিং ‘পাঠাও’ মোটরসাইকেল চালক মিলনকে হত্যার ঘটনায় একজনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। তার নাম নুরুজ্জামান অপু। মিলনকে হত্যা করে তার মোটর সাইকেলও ছিনতাই করা হয়েছিল। 

পুলিশ জানিয়েছে, ২৫ আগস্ট রাতে অপু মিলনকে হত্যা করে তার মোটর সাইকেল ছিনতাই করে।গতকাল রোববার রাতে নোয়াখালীর কোম্পানিগঞ্জ থেকে অপুকে গ্রেফতার করা হয়। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগ থেকে এ তথ্য জানানো হয়েছে।

পুলিশ জানিয়েছে, অপু হত্যার কথা স্বীকার করে জানিয়েছেন, ওইদিন গুলিস্তান যাওয়ার জন্য ৫০ টাকা ভাড়ায় তিনি মালিবাগ আবুল হোটেল থেকে মিলনের মোটরসাইকেলে ওঠেন। ফ্লাইওভারে ওঠার পর সিগারেট জ্বালানোর কথা বলে মিলনকে বাইকের গতি কমাতে বলেন। মিলন গতি কমালে কাছে থাকা অ্যান্টি কাটার দিয়ে মিলনের গলায় টান দেন অপু। অপু মাদকাসক্ত ও পেশাদার মোটরসাইকেল ছিনতাইকারী বলও জানিয়েছে পুলিশ। 

দুই সন্তানের জনক মিলন পরিবারের সঙ্গে মিরপুর-১ গুদারাঘাট এলাকায় থাকতেন। খরচের বোঝা কমাতে ‘পাঠাও’ চালাতেন তিনি।

দুপুরের মধ্যে দেশের ৮ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
  • ১৯ মার্চ ২০২৬
বাংলাদেশে ঈদ কবে, শুক্রবার না শনিবার?
  • ১৯ মার্চ ২০২৬
মধ্যপ্রাচ্যের দুই দেশে ঈদগাহে নামাজ আদায় স্থগিত, জানা গেল ক…
  • ১৯ মার্চ ২০২৬
আফগানিস্তানে আজ উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর
  • ১৯ মার্চ ২০২৬
লঞ্চের ধাক্কায় স্পিডবোট উল্টে পুলিশ কনস্টেবল নিখোঁজ, আহত ৫
  • ১৯ মার্চ ২০২৬
কুমিল্লায় নিয়ন্ত্রণে হারিয়ে উল্টে গেলো নোয়াখালীগামী বাস
  • ১৯ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence