সেই ডিসির আরেক ভিডিও ফেসবুকে ভাইরাল (ভিডিও)

২৬ আগস্ট ২০১৯, ০১:১৪ PM

© ফাইল ফটো

জামালপুরের সদ্য সাবেক জেলা প্রশাসক (ডিসি) আহমেদ কবীর ছিলেন বেশ আমুদে। নারী অফিস সহকর্মীর সঙ্গে আপত্তিকর আচরণের ঘটনায় ওএসডি হওয়ার আগেও নানাভাবে আলোচনায় ছিলেন তিনি। গত বৃহস্পতিবার নারী সহকর্মীর সঙ্গে তার একটি আপত্তিকর ভিডিও ভাইরাল হয়।

সময়-সুযোগ পেলেই গানের আসর বসাতেন আহমেদ কবীর। ওই আসরে নিজেও খালি গলায় গান গাইতেন। তার এমন একটি গানের ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। ইতোমধ্যে তা ভাইরাল হয়েছে।

এতে দেখা গেছে, একটি বাড়িতে বসে আহমেদ কবীর গান গাইছেন। সেখানে উপস্থিত কয়েকজন তার গান শুনছেন। কেউ কেউ তার সেই গান মোবাইল ফোনে ভিডিও করেন। পরে তা ফেসবুকে ছেড়ে দেন।

৫ মিনিট ৪৯ সেকেন্ডের ওই ভিডিওতে গান গাইতে থাকা ডিসি আহমেদ কবীরের পাশে খাটের ওপর বসা একজন নারীকেও দেখা যায়। পাশে আরও দুজন নারী-পুরুষ ও শিশু ছিলেন।

ওবায়দুল হক রিপন নামে একজনের ফেসবুক পেজে আহমেদ কবীরের ভিডিওটি আপলোড করা হয়েছে। কয়েক ঘণ্টার ব্যবধানে ভিডিওটি সাড়ে আট হাজারের বেশি মানুষ দেখেছেন। শেয়ার করেছেন আরও অনেকে।

আগের আপত্তিকর ভিডিও ফাঁস হলে গতকাল রোববার জামালপুরের জেলা প্রশাসক (ডিসি) আহমেদ কবীরকে ওএসডি করা হয়। তার বদলে নতুন ডিসি হিসেবে নিয়োগ পেয়েছেন পরিকল্পনামন্ত্রীর একান্ত সচিব (উপসচিব) মোহাম্মদ এনামুল হক। এছাড়া বিষয়টি তদন্তে ৫ সদস্যের কমিটি গঠন করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইন ক্লাস নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত কি আজ…
  • ০৯ এপ্রিল ২০২৬
যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননে ভয়াবহ হামলা ইসরায়েলের, একদিনেই…
  • ০৯ এপ্রিল ২০২৬
তিন ইউএনওকে বদলি, নতুন দায়িত্ব পেলেন আরও ২জন
  • ০৯ এপ্রিল ২০২৬
৫০ হাজার লিটার ভোজ্য তেল জব্দ, ২ লাখ টাকা জরিমানা
  • ০৯ এপ্রিল ২০২৬
হাম আক্রান্ত রোগী বাড়ছেই, শিশু হাসপাতালে ‘শুধু তাদেরই ভর্তি…
  • ০৯ এপ্রিল ২০২৬
হরমুজ প্রণালীতে বিকল্প রুট ঘোষণা ইরানের
  • ০৯ এপ্রিল ২০২৬
close