গোপালগঞ্জে ইয়াবা-গাঁজাসহ যুবক গ্রেপ্তার

০৩ নভেম্বর ২০২৬, ০১:৪৩ PM
গ্রেপ্তার বি এম নাইমুর রহমান

গ্রেপ্তার বি এম নাইমুর রহমান © সংগৃহীত

গোপালগঞ্জের কাশিয়ানীতে অভিযান চালিয়ে ১ হাজার ৩৮০টি ইয়াবা, ৭০০ গ্রাম গাঁজা ও মাদক বিক্রির ১ লাখ ৬৯ হাজার ১৫০ টাকাসহ বি এম নাইমুর রহমান (২৮) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।

সোমবার (২ নভেম্বর) রাত সাড়ে ১২টার দিকে উপজেলার ভাট্টাইধোপা এলাকার মাজরা বাজার সরকারি মার্কেটের পাশে মাজরা বাজার থেকে বিশ্বরোডগামী সড়কে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এসআরবি-৬ সদর কোম্পানির ভাটিয়াপাড়া ক্যাম্পের একটি আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে।

এসআরবি সূত্রে জানা যায়, গ্রেপ্তার ব্যক্তির হেফাজত থেকে ১ হাজার ৩৮০টি ইয়াবা, ৭০০ গ্রাম গাঁজা, মাদক বিক্রির ১ লাখ ৬৯ হাজার ১৫০ টাকা এবং মাদক বিক্রির কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

আরও পড়ুন: শতভাগ ফেল ২৯৩ প্রতিষ্ঠানপ্রধানকে ডাকছে আন্তঃশিক্ষা বোর্ড

পরে উদ্ধার করা মাদকদ্রব্য ও অন্যান্য আলামতসহ গ্রেপ্তার ব্যক্তিকে কাশিয়ানী থানায় হস্তান্তর করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা করা হয়েছে।

সেন্টমার্টিনে ৩০০ হোটেল-রিসোর্ট, একটিরও নেই ফায়ার সার্ভিসের…
  • ০৩ নভেম্বর ২০২৬
টেকনাফে সাগরে মাছ ধরার নৌকায় বজ্রপাত, জেলে নিহত
  • ০৩ নভেম্বর ২০২৬
৩ দাবি নিয়ে সংবাদ সম্মেলন করবে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প…
  • ০৩ নভেম্বর ২০২৬
‘বিজ্ঞান-প্রযুক্তি’ বাদ, বগুড়ার পর লক্ষ্মীপুরেও হচ্ছে পূর্ণ…
  • ০৩ নভেম্বর ২০২৬
মিরপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ‘নাশকতা ঠেকাতে’ মাঠে যুবদল-ছাত…
  • ০৩ নভেম্বর ২০২৬
বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধার প্রতিবাদে গোপালগঞ…
  • ০৩ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950