নারায়ণগঞ্জে দাঁড়িয়ে থাকা বাসে আগুন দিল দুর্বৃত্তরা

২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৮ AM
বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা © সংগৃহীত

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের গোদনাইলে পার্কিং করে রাখা নীলাচল পরিবহনের একটি বাসে আগুন লেগেছে। রবিবার দিবাগত রাত পৌনে ২টার দিকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৬ নম্বর ওয়ার্ডের উদয় স্মৃতি ঈদগাহ মাঠসংলগ্ন নতুন রাস্তায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, রাতে রাস্তার পাশে পার্কিং করে রাখা নীলাচল পরিবহনের বাসটিতে হঠাৎ আগুন জ্বলতে দেখা যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের আদমজী স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে রাত আড়াইটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে বাসটির ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেনি ফায়ার সার্ভিস। ঘটনাটি নাশকতা কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স নারায়ণগঞ্জের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন বলেন, ‘অগ্নিকাণ্ডের খবর পেয়ে আদমজী স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে কীভাবে আগুন লেগেছে, তা জানা যায়নি।’

কুমিল্লা কর অঞ্চলে ৪১ পদে নিয়োগ বিভিন্ন গ্রেডে, ৩ জেলার প্র…
  • ১১ অক্টোবর ২০২৬
গরুর মাংসের কেজি ২৫০ টাকা করতে সরকারকে আইনি নোটিশ
  • ১১ অক্টোবর ২০২৬
ইংরেজি মাধ্যম শিক্ষার্থীদের পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি সম্…
  • ১১ অক্টোবর ২০২৬
সরকার পরিচালনায় ড. এনায়েতুল্লাহ আব্বাসীর সহযোগিতা চাইলেন র…
  • ১১ অক্টোবর ২০২৬
জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে: প্…
  • ১১ অক্টোবর ২০২৬
টেরিটরি সেলস অফিসার নিয়োগ দেবে আবুল খায়ের গ্রুপ, সরাসরি মৌখ…
  • ১১ অক্টোবর ২০২৬