‘জজ মিয়া’ হত্যাকাণ্ডের রহস্য উৎঘাটন করেছে পুলিশ

১১ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৩ PM , আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৫ PM
গ্রেপ্তার একজন

গ্রেপ্তার একজন © সংগৃহীত

রাজধানীর খিলগাঁওয়ের জিরানী খাল হতে উদ্ধার হওয়া অজ্ঞাত মরদেহের পরিচয় সনাক্তসহ মাত্র ৩৬ ঘণ্টার মধ্যে ক্লুলেস হত্যাকান্ডের রহস্য উৎঘাটন করেছে খিলগাঁও থানা পুলিশ । এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেফতারকৃত ব্যক্তির নাম- মো. আব্দুল্লাহ (৩৩)।

খিলগাঁও থানা সূত্রে জানা যায়, বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল আনুমানিক ১০টায় খিলগাঁও থানার ত্রিমোহনী ব্রিজের নিচে জিরানী খালের পানিতে ভাসমান অবস্থায় এক অজ্ঞাত পুরুষের মরদেহ উদ্ধার করে খিলগাঁও থানা পুলিশ। পরবর্তীতে বৈজ্ঞানিক পদ্ধতিতে নিহতের নাম-পরিচয় শনাক্ত করা হয়। নিহত ব্যক্তির নাম মো. জজ মিয়া (৪৪)। গত ৮ সেপ্টেম্বর মেরুল বাড্ডা এলাকার একটি গ্যারেজে হত্যার শিকার হন জজ মিয়া। সেখান থেকে লাশে নিয়ে এসে জিরানী খালে ফেলা হয়।

এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে খিলগাঁও থানায় একটি হত্যা মামলা দায়ের করে। প্রযুক্তিগত বিশ্লেষণের মাধ্যমে গত ১০ সেপ্টেম্বর বাড্ডা থানা এলাকা হতে আব্দুল্লাহকে গ্রেফতার করে খিলগাঁও থানা পুলিশ। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

বিশ্ব ডিম দিবস উদযাপন, প্রতিদিনের খাদ্য তালিকায় ডিম নিশ্চিত…
  • ০৯ অক্টোবর ২০২৬
ককরোচদের বিক্ষোভ ঘিরে ৫৭ মেট্রোরেল স্টেশন -দিল্লীগামী ট্রেন…
  • ০৯ অক্টোবর ২০২৬
ক্যান্টিন থেকে পরিচ্ছন্নতা—ঢাবির ৫ নারী হলে কাজ করছেন পুরু…
  • ০৯ অক্টোবর ২০২৬
মৎস্যকন্যা বা জলপরী মিথ কোথা থেকে এলো?
  • ০৯ অক্টোবর ২০২৬
ককরোচ জনতা পার্টির পর এবার প্রকাশ্যে এলো ‘লাল হিট জনতা পার্…
  • ০৯ অক্টোবর ২০২৬
অনলাইন জুয়ায় হেরে টাকা ছিনতাইয়ের নাটক, ব্যাংক কর্মকর্তাস…
  • ০৯ অক্টোবর ২০২৬