ছিনতাইয়ের শিকার রাবি শিক্ষিকা, ব্যাগ-আইফোন খুইয়ে হাজির থানায়

৩১ আগস্ট ২০২৬, ০৯:৩৫ AM
রাজশাহী নগরীর চন্দ্রিমা আবাসিক এলাকায় ছিনতাইয়ের শিকার হয়েছেন রাবি শিক্ষিকা ড. কাজী শুসমিন আফসানা

রাজশাহী নগরীর চন্দ্রিমা আবাসিক এলাকায় ছিনতাইয়ের শিকার হয়েছেন রাবি শিক্ষিকা ড. কাজী শুসমিন আফসানা © টিডিসি সম্পাদিত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) থিয়েটার বিভাগের শিক্ষিকা ড. কাজী শুসমিন আফসানা ছিনতাইয়ের শিকার হয়েছেন। নগরীর চন্দ্রিমা আবাসিক এলাকার ১ নম্বর রোডে রবিবার (৩০ আগস্ট) সন্ধ্যার পর হাঁটতে বের হলে দুর্বৃত্তরা তাঁর ব্যাগটি ছিনিয়ে নিয়ে যায়। ব্যাগটি একটি আইফোনসহ গুরুত্বপূর্ণ ব্যাংকিং ডেবিট ও ক্রেডিট কার্ড ছিল বলে জানা গেছে।

​ঘটনার পরপরই ভুক্তভোগী শিক্ষিকা নগরীর চন্দ্রিমা থানায় উপস্থিত হয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। এ বিষয়ে চন্দ্রিমা থানার পক্ষ থেকে জানানো হয়েছে যে, অভিযোগের ভিত্তিতে বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে। অপরাধীদের শনাক্ত করতে এলাকার সিসিটিভি ফুটেজ পর্যালোচনাসহ পুলিশের জোর তৎপরতা অব্যাহত রয়েছে।

​সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ঘটনার বিস্তারিত ও শঙ্কার কথা তুলে ধরেছেন ড. কাজী শুসমিন আফসানা। তিনি লেখেন, ‘আজ সন্ধ্যার পর হাঁটতে গিয়ে চন্দ্রিমা আবাসিকের ১ নম্বর রোডে আমার ব্যাগটি ছিনতাই হয়। ব্যাগে আইফোনসহ ডেবিট ও ক্রেডিট কার্ড ছিল। চন্দ্রিমা থানায় অভিযোগ জানিয়েছি; পুলিশ সদস্যরা যথেষ্ট আন্তরিকতা দেখিয়েছেন। দেখা যাক কী হয়।’

​ছিনতাইয়ের পদ্ধতি নিয়ে সন্দেহ প্রকাশ করে তিনি আরও জানান, ‘আমার সবচেয়ে মজবুত ক্রসবেল্ট ব্যাগটি নিয়েই আমি বের হয়েছিলাম। এটি এভাবে হুট করে নিয়ে যাওয়া সহজ ছিল না। আমার মনে হয় ছিনতাইকারীরা আগে থেকেই আমাকে অনুসরণ করছিল এবং পূর্বপ্রস্তুতি নিয়েই এ ঘটনাটি ঘটিয়েছে।’

আরও খবর: বিপাকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শতাধিক দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থী

​আইফোনের নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি পরিচিত ও শুভাকাঙ্ক্ষীদের উদ্দেশ্যে আগাম সতর্কতা জারি করে রাবি শিক্ষিকা বলেন, ‘আমার আইফোনটি সহজে আনলক করার কথা নয়। এরপরও যদি দুষ্কৃতকারীরা কোনোভাবে এটি ব্যবহার করে আমার হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জার থেকে কারও কাছে টাকা-পয়সা চায় কিংবা অনভিপ্রেত কোনো দাবি করে, তবে সবাই নিশ্চিত থাকবেন- ওটা আমি নই।’

​থানা পুলিশ ও স্থানীয়দের ধারণা, সন্ধ্যার পর আবাসিক এলাকার নির্দিষ্ট কিছু সড়কে নিরাপত্তাব্যবস্থার সুযোগ নিয়ে এ ধরনের অপরাধ সংঘটিত হয়ে থাকতে পারে। পুলিশ জানিয়েছে, দ্রুতই অপরাধীদের চিহ্নিত করে আইনের আওতায় আনা এবং ছিনতাই হওয়া মালামাল উদ্ধারে অভিযান চালানো হচ্ছে।

বেপরোয়া ছাত্রশিবিরকে মুখে ও হাতে লাগাম লাগানোর পরামর্শ দিচ্…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
ছাত্রদলকে ‘কুত্তার মতো পিটিয়ে’ রাজশাহী ছাড়া করার হুমকি মহান…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
‘কুকুরের মত হিংস্রদের কীভাবে শিক্ষা দিতে হয়, ছাত্রদল বারবার…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
জাতিসংঘ সদর দপ্তরে হাইতির প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্র…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
চবির শাটলট্রেন সংস্কারে ১৫ উদ্যোগ নিল বাংলাদেশ রেলওয়ে
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
মে ২০২৭ থেকেই চট্টগ্রামে স্থায়ী ক্যাম্পাসে ক্লাস নেবে মেরিট…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬