রাজধানীতে লিফটের ফাঁকা জায়গায় পড়ে শিক্ষকের মৃত্যু

৩০ আগস্ট ২০২৬, ১২:৪৪ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

রাজধানীর হাজারীবাগের টালি অফিস এলাকায় একটি ভবনের লিফটের ফাঁকা জায়গায় পড়ে সুভাষ চন্দ্র পাল (৭৩) নামে এক অবসরপ্রাপ্ত শিক্ষকের মৃত্যু হয়েছে। তিনি ধানমন্ডি গভর্নমেন্ট বয়েজ হাই স্কুলের সাবেক শিক্ষক ছিলেন।

রবিবার (৩০ আগস্ট) সকাল ৭টার দিকে হাজারীবাগের টালি অফিস মোড়ের সুলতানগঞ্জ এলাকার ২৫৫/২ নম্বর বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। পরে তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে সকাল সাড়ে ৮টার দিকে চিকিৎসক  তাকে মৃত ঘোষণা করেন।

সুভাষ চন্দ্রের ছেলে কৃষ্ণ গোপাল পাল বলেন, ‘ওই ভবনের সপ্তম তলায় আমাদের নিজেদের ফ্ল্যাট। প্রতিদিন সকালে বাবা হাঁটতে বের হতেন। আজ সকালে ভবনের নির্মাণশ্রমিকদের কাছ থেকে জানতে পারি, বাবা লিফটের ফাঁকা জায়গায় পড়ে গেছেন। পরে শ্রমিকেরা তাকে সেখান থেকে উদ্ধার করেন। পরিবারের সদস্যরা তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর মৃত ঘোষণা করেন।’

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ঘটনাটি হাজারীবাগ থানা পুলিশ তদন্ত করছে।

প্রশ্ন ফাঁস ঠেকাতে এবার সচিবালয়ে রাত কাটাচ্ছেন প্রতিমন্ত্রী…
  • ১৬ অক্টোবর ২০২৬
মোহাম্মদপুরে নিখোঁজ ঢাবি অধ্যাপক, থানায় জিডি
  • ১৬ অক্টোবর ২০২৬
সাবেক মুক্তিযুদ্ধমন্ত্রীর মেয়েকে ভারত যাওয়ার অনুমতি দিল উন্…
  • ১৬ অক্টোবর ২০২৬
মোহাম্মদপুরে দুই গ্রুপের সংঘর্ষ, গুলিবিদ্ধ বাবা-ছেলে
  • ১৬ অক্টোবর ২০২৬
জামায়াতের কার্যালয়ে গাড়ি ভাঙচুর, এবি পার্টির নেতাকে অব্যা…
  • ১৫ অক্টোবর ২০২৬
১০ দেশের গবেষক নিয়ে রাবির আইন বিভাগের আন্তর্জাতিক সম্মেলন ৩…
  • ১৫ অক্টোবর ২০২৬