শিশুকে ধর্ষণের অভিযোগে দুই কিশোর গ্রেপ্তার

২৭ আগস্ট ২০২৬, ০৫:২৭ PM
রাণীনগর থানা

রাণীনগর থানা © সংগৃহীত

নওগাঁর রাণীনগরে সাত বছরের এক শিশুকে ফুসলিয়ে ডেকে নিয়ে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে অভিযুক্ত দুই কিশোরকে গ্রেপ্তার করেছে স্থানীয় রাণীনগর থানা-পুলিশ। ঘটনাটি ঘটেছে বুধবার (২৬ আগস্ট) বিকেলে উপজেলার লোহাচূড়া গ্রামে।

গ্রেপ্তার দুই কিশোর হলো উপজেলার লোহাচুড়া দক্ষিণপাড়া গ্রামের আল আমিনের ছেলে ইসতিয়াক (১৫) ও সিদ্দিকের ছেলে মারুফ (১৬)। 

পুলিশ ও ভুক্তভোগীর পারিবারিক সূত্রে জানা যায়, শিশুটি বিকেলে নিজ বাড়ির আশেপাশে খেলাধুলা করছিল। এ সময় প্রতিবেশী দুই কিশোর তাকে মোবাইলে কার্টুন দেখার প্রলোভন দেখিয়ে কৌশলে একটি ফাঁকা বাড়িতে ডেকে নিয়ে যায়। সেখানে একটি ঘরের ভেতর দুই কিশোর পালাক্রমে শিশুটির ওপর পাশবিক নির্যাতন চালায়। এদিকে শিশুটিকে দেখতে না পেয়ে তার মা খোঁজাখুঁজি শুরু করলে একপর্যায়ে অভিযুক্ত কিশোররা শিশুটিকে সেখানে ফেলে রেখে পালিয়ে যায়। 

পরবর্তী সময়ে পরিবারের লোকজন ও স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় শিশুটিকে উদ্ধার করে রাণীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকদের পরামর্শে বুধবার গভীর রাতে উন্নত চিকিৎসার জন্য তাকে নওগাঁ সদর হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে শিশুটি সেখানে চিকিৎসাধীন।

আরও পড়ুন: বদলির আইডি-পাসওয়ার্ড না পাওয়া শিক্ষকদের সুখবর দিল মাউশি

এ ঘটনায় ভুক্তভোগী শিশুটির মা বাদী হয়ে রাণীনগর থানায় একটি নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। মামলার পরপরই পুলিশ বিশেষ অভিযান চালিয়ে অভিযুক্ত দুই কিশোরকে গ্রেপ্তার করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া মণ্ডল বলেন, ঘটনার পর শিশুটির মা থানায় মামলা করেন। অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গেই অভিযান পরিচালনা করে অভিযুক্ত দুই কিশোরকে গ্রেপ্তার করা হয়েছে। আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাদের আদালতে প্রেরণ করা হবে।

অগ্রণী ব্যাংক পিএলসিতে চাকরি, আবেদন ১০ সেপ্টেম্বর পর্যন্ত
  • ২৭ আগস্ট ২০২৬
‘মক্কা প্যাক্ট মুসলিম সমাজের অভ্যন্তরীণ বিষয়, এতে কারো উদ্ব…
  • ২৭ আগস্ট ২০২৬
বিএনপির আমলেই ক্যাম্পাসগুলোর ছাত্রসংসদ বন্ধ হয়েছিল: রাকসু জ…
  • ২৭ আগস্ট ২০২৬
সংবাদ সম্মেলনে নেই কোচ-অধিনায়ক, তোপের মুখে ম্যানেজার
  • ২৭ আগস্ট ২০২৬
গুমের অধ্যাদেশে বিএনপি আওয়ামী লীগের পথেই হাঁটছে: সারজিস আলম
  • ২৭ আগস্ট ২০২৬
সরাসরি মৌখিক পরীক্ষার মাধ্যমে চাকরি আবুল খায়ের গ্রুপে, নেবে…
  • ২৭ আগস্ট ২০২৬