গোপালগঞ্জে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের মিছিল থেকে আটক ৬

২২ আগস্ট ২০২৬, ০২:১৯ PM , আপডেট: ২২ আগস্ট ২০২৬, ০২:২৫ PM
গোপালগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিল

গোপালগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিল © সংগৃহীত

গোপালগঞ্জ সদর উপজেলায় কার্যক্রম নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের মিছিল থেকে ছয়জনকে আটক করেছে পুলিশ। শুক্রবার (২১ আগস্ট) দুপুরে উপজেলার মাঝিগাতী ইউনিয়নের বাজুনিয়া মনা মার্কেট এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন গোপালগঞ্জ সদর উপজেলার কাঠি গ্রামের ঠান্ডা মোল্লার ছেলে রাতুল মোল্লা, আহমেদ শেখের ছেলে মুন্না শেখ, মোহাম্মদ রিপন শেখের ছেলে রিফাত শেখ, চর সোনাকুড় গ্রামের শারাফত শেখের ছেলে মেহেদী হাসান, রমজান আলীর ছেলে হৃদয় খান ও মাঝিগাতী গ্রামের জাকির শেখের ছেলে রিশাদ শেখ।

আরও পড়ুন: ২৪ ঘণ্টায় শিক্ষকদের বদলির জন্য যত আবেদন পড়ল

পুলিশ জানায়, এর আগে পৌর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ওমর ফারুক খান রিপনের নেতৃত্বে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা এলাকায় মিছিল বের করেন। মিছিল থেকে বিভিন্ন ধরনের স্লোগান দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে মিছিলকারীদের অনেকে পালিয়ে গেলেও ছয়জনকে আটক করা হয়।

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের একটি মিছিলের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখান থেকে ছয়জনকে আটক করা হয়েছে। অন্যদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।

বিদায়ের মঞ্চ প্রস্তুত, আবেগঘন বার্তায় যা বললেন মেসি
  • ০৬ অক্টোবর ২০২৬
বিএনপির বিরুদ্ধে ‘মুনাফেকি’র অভিযোগ জুনায়েদের, জবাব দিলেন শ…
  • ০৬ অক্টোবর ২০২৬
নেশার টাকা জোগাতে ভাগিনাকে বিক্রির অভিযোগ, মামা গ্রেপ্তার
  • ০৬ অক্টোবর ২০২৬
যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে বিমান বিধ্বস্ত, নিহত ৩২
  • ০৬ অক্টোবর ২০২৬
সদরঘাটে ‘প্রিন্স আওলাদ’ লঞ্চ থেকে জবি ছাত্রদল পরিচয়ে জোরপূর…
  • ০৬ অক্টোবর ২০২৬
ছেলেকে হত্যার ৫০ দিনের মাথায় বাবাকেও গুলি করে হত্যা, জিডি ক…
  • ০৬ অক্টোবর ২০২৬