শিক্ষককে লাথি দেয়া সেই নাজিম গ্রেফতার

০৩ আগস্ট ২০১৯, ০৪:৫৮ PM

© সংগৃহীত

পরীক্ষাকেন্দ্রে শিক্ষককে লাথি দেয়া সেই নাজিম উদ্দিনকে গ্রেফতার করেছে পুলিশ। লাথি দেয়ার ঘটনায় সহকারী অধ্যাপক ইকবাল হোসেন বাদি হয়ে নগরীর সদরঘাট থানায় মামলা দায়ের করেন। ওই মামলার পরিপ্রেক্ষিতে শুক্রবার নাজিমকে গ্রেফতার করেছে পুলিশ।

উল্লেখ্য, বৃহস্প্রতিবার চট্টগ্রাম সরকারি টিচার্স ট্রেনিং কলেজের বিএড ও এমএড কোর্সের চূড়ান্ত পরীক্ষা চলছিল সরকারি সিটি কলেজ কেন্দ্রে। এমএড কোর্সের শিক্ষার্থী হিসেবে প্রশাসনিক ভবনের ৫০২ নম্বর কক্ষে পরীক্ষায় অংশ নেন অভিযুক্ত পরীক্ষার্থী মোহাম্মদ নাজিম উদ্দিন।

ওই কক্ষে দায়িত্ব পালন করছিলেন সিটি কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহকারী অধ্যাপক মো. ইকবাল হোসেন ও একই বিভাগের অতিথি শিক্ষক আরিফ মাহমুদ। তারা নাজিমের উত্তরপত্রের ভেতর থেকে বইয়ের পৃষ্ঠা উদ্ধার করেন। এ সময় নাজিম অশ্রাব্য ভাষায় গালিগালাজ শুরু করেন। দুই শিক্ষক তার উত্তরপত্র নিয়ে নেন। একপর্যায়ে নাজিম উত্তরপত্র কেড়ে নিয়ে সেটি ছিঁড়ে ফেলেন এবং হল থেকে বেরিয়ে যান।

প্রথম ধাপে শেষ হল ৪০০ মনোনয়ন প্রত্যাশীর সাক্ষাৎকার
  • ১৭ এপ্রিল ২০২৬
শনিবার সরকারের দুই মাসের কার্যক্রম তুলে ধরবে প্রধানমন্ত্রী …
  • ১৭ এপ্রিল ২০২৬
ইরান যুদ্ধে বৈশ্বিক মন্দার মাঝেও রমরমা ৫ ব্যাবসা
  • ১৭ এপ্রিল ২০২৬
রক্তাক্ত শিক্ষার্থীকে প্রাথমিক সেবা না দিয়ে রামেকে রেফার, শ…
  • ১৭ এপ্রিল ২০২৬
‘অনভিজ্ঞ’ কিউইদের কাছেই ধরাশায়ী বাংলাদেশ
  • ১৭ এপ্রিল ২০২৬
শুধু পাঠ্যপুস্তকে লেখা বাকি, এক দফার ঘোষক তারেক রহমান: আসিফ
  • ১৭ এপ্রিল ২০২৬