২ টাকার জন্য যুবক খুন!

০২ আগস্ট ২০১৯, ০২:৪৭ PM

কক্সবাজারের মহেশখালী উপজেলায় মুদি দোকানি ও ক্রেতার মধ্যে ২ টাকা পাওনা নিয়ে বিরোধের জেরে এক যুবক খুন হয়েছেন। বৃহস্পতিবার (১ আগস্ট) সন্ধ্যায় উপজেলার উপকূলীয় বিচ্ছিন্ন দ্বীপ ইউনিয়ন ধলঘাটায় এ ঘটনা ঘটে।

নিহত যুবকের নাম জাহাঙ্গীর আলম (২৬)। তিনি ধলঘাটা ইউনিয়নের বেগুনবনিয়া গ্রামের আব্দুল গফ্ফারের ছেলে। এ ঘটনায় পুলিশ ঘাতক দোকানদার আব্দুল গফুরকে গ্রেফতার করেছে। সে একই এলাকার নুরুন্নবীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বেগুনবনিয়া গ্রামে আব্দুল গফুরের মুদির দোকানে জাহাঙ্গীর পান-সিগারেট খাওয়ার বিল দিতে গেলে গফুর ১২ টাকা দাবি করেন। এ সময় জাহাঙ্গীর ১০ টাকা বিল হয়েছে দাবি করে। তখন দু’জনের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে গফুর তার দোকানে থাকা কাঁচের গ্লাস ভেঙে জাহাঙ্গীরেরর পেটে আঘাত করেন। এ সময় ঘটনাস্থলে উপস্থিত লোকজন জাহাঙ্গীরকে দ্রুত চকরিয়া হাসপাতালে নিয়ে যায়। সেখানে রাত সাড়ে ৯ টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

খবর পেয়ে মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রভাষ চন্দ্র ধরের নির্দেশে মাতারবাড়ী পুলিশ ফাঁড়ির ইনচার্জ এএসআই আনিস উদ্দিন অভিযান চালিয়ে ঘাতক আব্দুল গফুরকে গ্রেফতার করেছেন। নিহতের লাশ উদ্ধার করে পুলিশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মহেশখালী থানার ওসি প্রভাষ চন্দ্র ধর বলেন, এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।

‘বাংলার মাটিতে জুলাই বিক্রি হবে না’ বক্তব্যের পর রাশেদ প্রধ…
  • ১২ এপ্রিল ২০২৬
চাঁদা না দিলে ফ্যাক্টরি-মাদ্রাসা বন্ধের হুমকি, বহিষ্কার হলে…
  • ১২ এপ্রিল ২০২৬
তুরস্কের কাছে সবচেয়ে সুন্দরী নারী ও ১০০ কোটি ডলার দাবি করল …
  • ১২ এপ্রিল ২০২৬
হামের জরুরি টিকাদান কর্মসূচির মধ্যেই ইপিআই প্রধানকে ওএসডি
  • ১২ এপ্রিল ২০২৬
দীর্ঘ বিরতির পর ক্রীড়াঙ্গনে ‘বৈশাখী উৎসব’
  • ১২ এপ্রিল ২০২৬
ইরান যুদ্ধে ১১ বিলিয়ন ডলার খুইয়েছে ইসরায়েল
  • ১২ এপ্রিল ২০২৬