ছাত্রলীগ সভাপতিকে গ্রেফতারের দাবিতে আ.লীগের সংবাদ সম্মেলন

২৭ জুলাই ২০১৯, ০৪:৪২ PM

© সংগৃহীত

এবার এক ছাত্রলীগ নেতাকে আটকের দাবিতে সংবাদ সম্মেলন করেছে আওয়ামী লীগের নেতারা। শনিবার (২৭ জুলাই) দুপুরে সৈয়দপুর উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। পরে একটি মিছিল নিয়ে থানা ঘেরাও করে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার হাতে স্মারকলিপি তুলে দেয়া হয়।

সংবাদ সম্মেলনে সৈয়দপুর উপজেলা আওয়ামী লীগ সভাপতি আকতার হোসেন বাদল, পৌর আওয়ামী লীগ সভাপতি রফিকুল ইসলাম বাবু, সাধারন সম্পাদক মোজাম্মেল হকসহ সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মাদকসেবন, মাদকের ব্যবসা, চাঁদাবাজিসহ নানান অপকর্মের হোতা নীলফামারীর সৈয়দপুর উপজেলা ছাত্রলীগ সভাপতি নজির হোসেনকে এলাকায় অবাঞ্চিত ঘোষণা করে তাকে দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন স্থানীয় আওয়ামী লীগ নেতারা।

সম্মেলনে লিখিত বক্তব্যে মোজাম্মেল হক বলেন, ‘মাদকাসক্ত ছাত্রলীগ সভাপতি নজির হোসেনের মাদক ব্যবসা, বেপরোয়া চাঁদাবাজিসহ নানান অপকর্মে দল বিব্রতকর অবস্থায় পড়েছে। শুধু দলই নয় সৈয়দপুরবাসী তার ভয়ে আতঙ্কিত। তার বিচার চেয়ে কেন্দ্রীয় ছাত্রলীগ ও জেলা ছাত্রলীগের নেতাদের কাছে লিখিত অভিযোগ জানানোর পরে কোন প্রতিকার না হওয়ায় সে আরও বেপরোয়া হয়ে উঠেছে। তাই আজ বাধ্য হয়ে এ সংবাদ সম্মেলন আয়োজন করেছি।’

প্রথম ধাপে শেষ হল ৪০০ মনোনয়ন প্রত্যাশীর সাক্ষাৎকার
  • ১৭ এপ্রিল ২০২৬
শনিবার সরকারের দুই মাসের কার্যক্রম তুলে ধরবে প্রধানমন্ত্রী …
  • ১৭ এপ্রিল ২০২৬
ইরান যুদ্ধে বৈশ্বিক মন্দার মাঝেও রমরমা ৫ ব্যাবসা
  • ১৭ এপ্রিল ২০২৬
রক্তাক্ত শিক্ষার্থীকে প্রাথমিক সেবা না দিয়ে রামেকে রেফার, শ…
  • ১৭ এপ্রিল ২০২৬
‘অনভিজ্ঞ’ কিউইদের কাছেই ধরাশায়ী বাংলাদেশ
  • ১৭ এপ্রিল ২০২৬
শুধু পাঠ্যপুস্তকে লেখা বাকি, এক দফার ঘোষক তারেক রহমান: আসিফ
  • ১৭ এপ্রিল ২০২৬