গোপালগঞ্জে আবাসিক হোটেল থেকে পাঁচ নারীসহ আটক ১১

২০ জুলাই ২০২৬, ১১:৪৫ PM
পাঁচ নারীসহ ১১ জনকে আটক

পাঁচ নারীসহ ১১ জনকে আটক © সংগৃহীত

গোপালগঞ্জ সদর উপজেলার ঘোনাপাড়া এলাকায় অবস্থিত দক্ষিণ বাংলা গেস্ট হাউজে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে পাঁচ নারীসহ ১১ জনকে আটক করা হয়েছে। পরে তাদের বিভিন্ন অঙ্কের জরিমানা এবং জরিমানা অনাদায়ে বিভিন্ন মেয়াদের কারাদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে গেস্ট হাউজটি সিলগালা করা হয়েছে।

সোমবার (২০ জুলাই) বিকেলে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক অনিরুদ্ধ দেব রায় এ অভিযান পরিচালনা করেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে গেস্ট হাউজে অসামাজিক কার্যকলাপের অভিযোগে পাঁচ নারীসহ ১১ জনকে আটক করা হয়। পরে আদালত তানিয়া আক্তারকে ৪০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে এক মাসের কারাদণ্ড; শীলা আক্তার, শরীফুল ইসলাম, মারিয়া ও মুরসালিন শেখকে ১৫ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে এক মাসের কারাদণ্ড; প্রীতি ও লিজা আক্তারকে ৩০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে এক মাসের কারাদণ্ড; শহীদ মাহমুদ ও কাদের চৌধুরীকে ২০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে এক মাসের কারাদণ্ড প্রদান করেন।

এ ছাড়া মাহমুদ ফকিরকে সাত দিনের কারাদণ্ড এবং গেস্ট হাউজের ম্যানেজার সিজান ফকিরকে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট অনিরুদ্ধ দেব রায় জানান, দীর্ঘদিন ধরে দক্ষিণ বাংলা গেস্ট হাউজে অসামাজিক কার্যকলাপ চলার অভিযোগ ছিল। এর ভিত্তিতেই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অভিযোগের সত্যতা পাওয়ায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে এবং গেস্ট হাউজটি সিলগালা করা হয়েছে।

তিনি আরও জানান, গত বছরের নভেম্বর মাসেও একই অভিযোগে দক্ষিণ বাংলা গেস্ট হাউজকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছিল। এবার পুনরায় একই ধরনের কার্যকলাপের প্রমাণ পাওয়ায় কঠোর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

কৃষকলীগ নেতাকে আদালতে পাঠানোর সময় ‘জয় বাংলা’ স্লোগান, গ্রেপ…
  • ৩১ আগস্ট ২০২৬
৭ জেলায় সকালের মধ্যে বৃষ্টির আভাস
  • ৩১ আগস্ট ২০২৬
সিটি ইউনিভার্সিটিতে বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের চেয়া…
  • ৩১ আগস্ট ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ে নকলে শীর্ষে যে তিন কলেজ
  • ৩১ আগস্ট ২০২৬
দুদকের নতুন মহাপরিচালক নাজমুল আলম
  • ৩১ আগস্ট ২০২৬
স্কুল থেকে বেঞ্চ গেল গোয়ালঘরে, জানেন না প্রধান শিক্ষক!
  • ৩১ আগস্ট ২০২৬