এবার ছেলে ধরা সন্দেহে ভারতীয় নাগরিক আটক

২৬ জুলাই ২০১৯, ০৭:৩৩ PM

© টিডিসি ফটো

ছেলে ধরা সন্দেহে এবার এক ভারতীয় নাগরিককে আটক করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে নাটোরের বড়াইগ্রাম পৌরসভার মৌখাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আটক ব্যাক্তির নাম অসীম হাওলাদার (৩৫)। আটকের পর তাকে পুলিশে সোপর্দ করা হয়েছে। আটক অসীম হাওলাদার ভারতের উত্তর পরগনা এলাকার অতুল কুমার হাওলাদারের ছেলে।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় অসীম মৌখাড়া এলাকায় ঘোরাফেরা করছিলেন। এ সময় লোকজন ছেলেধরা সন্দেহে তাকে ঘেরাও করে। এ সময় মৌখাড়া বাজার কমিটির সভাপতি ব্যবসায়ী মাজেদুল বারী নয়ন বিষয়টি জানতে পেরে দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করেন। পরে তার পরিচয় জানার পর থানায় খবর দিলে পুলিশকে তাকে আটক করে থানায় নিয়ে যায়।

বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দিলীপ কুমার দাস বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, আটকের পর তাকে থানায় রাখা হয়েছে। উর্দ্ধতন কর্তৃপক্ষের সাথে কথা বলে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

প্রথম ধাপে শেষ হল ৪০০ মনোনয়ন প্রত্যাশীর সাক্ষাৎকার
  • ১৭ এপ্রিল ২০২৬
শনিবার সরকারের দুই মাসের কার্যক্রম তুলে ধরবে প্রধানমন্ত্রী …
  • ১৭ এপ্রিল ২০২৬
ইরান যুদ্ধে বৈশ্বিক মন্দার মাঝেও রমরমা ৫ ব্যাবসা
  • ১৭ এপ্রিল ২০২৬
রক্তাক্ত শিক্ষার্থীকে প্রাথমিক সেবা না দিয়ে রামেকে রেফার, শ…
  • ১৭ এপ্রিল ২০২৬
‘অনভিজ্ঞ’ কিউইদের কাছেই ধরাশায়ী বাংলাদেশ
  • ১৭ এপ্রিল ২০২৬
শুধু পাঠ্যপুস্তকে লেখা বাকি, এক দফার ঘোষক তারেক রহমান: আসিফ
  • ১৭ এপ্রিল ২০২৬