ময়মনসিংহে শিশু ধর্ষণের ঘটনায় মসজিদের ইমাম গ্রেপ্তার

০১ জুলাই ২০২৬, ১১:৪৮ AM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

ময়মনসিংহের গফরগাঁওয়ে ছয় বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে মসজিদের এক ইমামকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৩০ জুন) বিকেলে আদালতের মাধ্যমে তাকে ময়মনসিংহ জেলা কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার মো. মহসিন উদ্দিন (৬০) উপজেলার পশ্চিম গফরগাঁও গ্রামের সাহেববাড়ি মসজিদের ইমাম। তার বাড়ি পার্শ্ববর্তী গড়াবেড় গ্রামে। তিনি নূরুল ইসলামের ছেলে।

থানা-পুলিশ জানায়, অভিযুক্ত মসজিদের ইমাম স্থানীয় শিশুদের মসজিদে আরবি শিক্ষা দিতেন। গত রবিবার সকাল সাড়ে ছয়টার দিকে অন্য শিক্ষার্থীদের ছুটি দিয়ে ভুক্তভোগী শিশুটিকে মসজিদের ভেতর ইমামের বিশ্রামকক্ষে নিয়ে যান। সেখানে শিশুটিকে ধর্ষণ করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

বাড়িতে গিয়ে শিশুটি অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যরা বিষয়টি জানতে পারেন। এ ঘটনায় মঙ্গলবার সকালে শিশুটির মা বাদী হয়ে গফরগাঁও থানায় মামলা করেন। 

মামলার তদন্ত কর্মকর্তা এসআই মোরাদ খান অভিযুক্ত মহসিন উদ্দিনকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করেন।

গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান শেখ জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ইমাম অপরাধ স্বীকার করেছেন। ভুক্তভোগী শিশুটিকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

যে ১০ কারণে প্রাথমিক সহকারী শিক্ষকদের নিয়োগ বাতিল ও স্থগিত …
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
অ্যাসোসিয়েট অফিসার নিয়োগ দেবে অ্যাকশনএইড বাংলাদেশ, আবেদন ২৭…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
জাবির ভর্তি পরীক্ষা শুরুর সম্ভাব্য তারিখ জানা গেল
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
এবারও বিভাগীয় শহরে হচ্ছে না জাবির ভর্তি পরীক্ষা
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
সিনিয়র এক্সিকিউটিভ নিয়োগ দেবে মদিনা গ্রুপ, আবেদন ২০ অক্টোবর…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
নিরাপত্তা পরিষদে যে দেশের স্থায়ী আসন চাইলেন জাতিসংঘ মহাসচিব
  • ২২ সেপ্টেম্বর ২০২৬