২ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে যুবদলের বহিষ্কৃত নেতা রুবেলসহ ৯ জনের বিরুদ্ধে মামলা

১৮ জুন ২০২৬, ০৮:৫১ AM
যুবদলের বহিষ্কৃত নেতা রুবেল

যুবদলের বহিষ্কৃত নেতা রুবেল © সংগৃহীত

গাজীপুর মহানগরের গাছা থানায় দুই লাখ টাকা চাঁদা দাবি, ট্রাক ভাঙচুর ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে যুবদলের বহিষ্কৃত নেতা রুবেল সরকারের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মামলায় তারসহ মোট ৯ জনের নাম উল্লেখ করা হয়েছে এবং আরও ২৫ থেকে ৩০ জন অজ্ঞাতনামাকে আসামি করা হয়েছে।

মামলাটি দায়ের করেন ব্যবসায়ী মো. মাসুদ রানা। 

বুধবার (১৭ জুন ) গাছা থানায় এজাহারটি রুজু হয়। পুলিশ জানিয়েছে, মামলাটি দণ্ডবিধির ১৪৩, ৩৪১, ৩৮৫ ও ৪২৭ ধারায় রেকর্ড করা হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৩ জুন রাত সাড়ে ৮টার দিকে গাছা থানার কুনিয়া বড়বাড়ী এলাকায় বেস্ট শার্ট লিমিটেড  গার্মেন্টস থেকে জুট (পাটজাত পণ্য) বোঝাই একটি ট্রাক টঙ্গী মিলগেটের উদ্দেশ্যে রওনা দেয়। ট্রাকটি গার্মেন্টসের প্রধান ফটকের সামনে পৌঁছালে একদল ব্যক্তি দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সেটি গতিরোধ করে।

এজাহারে উল্লেখ করা হয়, অভিযুক্তরা ট্রাকটি ভাঙচুর করে প্রায় ২০ হাজার টাকার ক্ষতিসাধন করে। পরে যুবদলের বহিষ্কৃত নেতা রুবেল সরকারের নির্দেশে ব্যবসায়ীর কাছে দুই লাখ টাকা চাঁদা দাবি করা হয়। টাকা না দিলে ট্রাকটি পুড়িয়ে দেওয়ার হুমকিও দেওয়া হয় বলে অভিযোগে বলা হয়েছে।

ঘটনার সময় ভুক্তভোগীর চিৎকারে স্থানীয় লোকজন ও টহলরত পুলিশ সদস্যরা এগিয়ে এলে হামলাকারীরা ঘটনাস্থল ত্যাগ করে বলে এজাহারে উল্লেখ করা হয়। পরে স্থানীয় ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে আলোচনা শেষে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়।

মামলায় অন্যান্য আসামিদের মধ্যে রয়েছেন হামিদুর রহমান, আশরাফুল হোসেন, আশরাফুল ইসলাম মোল্লা, জিয়া উদ্দিন জিয়া, মিজানুর রহমান মিজান, মো. বাবু, মো. ইব্রাহিম ও মো. আহাদ মিয়া।

গাছা থানার ওসি ওহিদুজ্জামান জানান, মামলার আসামিদের গ্রেফতার চেষ্টা চলমান রয়েছে। মামলাটি অত্যন্ত গুরুত্ব সহকারে দেখা হচ্ছে।

মিয়ানমারে পাচারকালে ৩০০ বস্তা ইউরিয়া সার জব্দ, আটক ১
  • ০৭ নভেম্বর ২০২৬
সারারাত এপাশ-ওপাশ? গভীর রাতে আরামদায়ক ঘুমের জন্য মেনে চলুন …
  • ০৭ নভেম্বর ২০২৬
চবিতে ছাত্রদল নেতা মুছাকে স্মরণ, হত্যাকাণ্ডের তদন্ত ও বিচার…
  • ০৭ নভেম্বর ২০২৬
গভীর রাতে গুনাহ মাফ ও আল্লাহর নৈকট্য লাভের বিশেষ আমল 
  • ০৭ নভেম্বর ২০২৬
আন্দোলনকে কোনো রাজনৈতিক ফায়দা হাসিলের হাতিয়ার হতে দেওয়া হবে…
  • ০৭ নভেম্বর ২০২৬
দুই মোটরসাইকেলের সংঘর্ষে জামায়াতকর্মী নিহত
  • ০৭ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950