কোটালীপাড়ায় যুবলীগ নেতা পদত্যাগ করে যুবদলে যোগদান 

২০ ডিসেম্বর ২০২৫, ০৮:৫৬ AM , আপডেট: ২০ ডিসেম্বর ২০২৫, ০৮:৫৮ AM
যুবলীগ থেকে পদত্যাগ করে যুবদলে যোগদান

যুবলীগ থেকে পদত্যাগ করে যুবদলে যোগদান © সংগৃহীত

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার আমতলী ইউনিয়নের ৫নং ওয়ার্ড যুবলীগের সভাপতি রাজ্জাক মোল্লা পদত্যাগ করে যুবদলে যোগদান করেছেন। শুক্রবার (১৯ ডিসেম্বর) রাতে উপজেলার অবদারহাট বাজারে বসে তিনি যুবলীগ থেকে পদত্যাগ করে যুবদলে যোগদান করেন।

এ সময় উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম মহিন, উপজেলা যুবদলের সদস্য সচিব মান্নান শেখ, আমতলী ইউনিয়ন যুবদলের সম্পাদক সবুজ মিয়া, সহ-সভাপতি হেলাল মিয়া, আমতলী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি মুস্তাকিম বিল্লাহ, সহ-সভাপতি মেহেদী হাসান শামিম, যুবদল নেতা রুবেল হোসেনসহ ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিল।
 
রাজ্জক মোল্লা লিখিত বক্তব্যে বলেন, আমি দীর্ঘদিন যাবত আমতলী ইউনিয়নের ৫নং ওয়ার্ডের আওয়ামী যুব লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছি। এখন আমি স্বেচ্ছায় যুবলীগের সভাপতির পদ থেকে পদত্যাগ করিলাম। আমি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রণিত হয়ে যুবদলে যোগদান ও তাদের সকল রাজনীতির কর্মসূচিতে অংশগ্রহণ করবো।

তুরস্কে ড্রোন উড়াবে চুয়েট, এক লক্ষ টাকা অনুদান জেলা প্রশা…
  • ১৩ নভেম্বর ২০২৬
চার শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে নোবিপ্রবিতে ছায়া জাতিসংঘ স…
  • ১৩ নভেম্বর ২০২৬
আজ থেকে ৩০ টাকা কেজিতে চাল বিক্রি, পাবেন যারা
  • ১৩ নভেম্বর ২০২৬
মুসলিম দেশগুলোর অনুরোধে ইরানে হামলা স্থগিত রেখেছি: ট্রাম্প
  • ১৩ নভেম্বর ২০২৬
ধমক দেওয়া সেই সৈন্যকেই এবার পুরস্কৃত করলেন পিট হেগসেথ 
  • ১৩ নভেম্বর ২০২৬
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ, জেনে নিন খু…
  • ১৩ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950