অভিযোগ দেওয়ায় থানার সামনেই অভিযোগকারীর ওপর হামলা, আটক ৩

১৭ জুন ২০২৬, ০৮:২৩ PM
থানার গেটের সামনে অভিযোগকারী পক্ষের ওপর হামলা

থানার গেটের সামনে অভিযোগকারী পক্ষের ওপর হামলা © সংগৃহীত

কুমিল্লার তিতাস থানার গেটের সামনেই অভিযোগকারী পক্ষের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে তিনজনকে আটক করে পুলিশ।

আজ বুধবার দুপুরে এ ঘটনা ঘটে। ঘটনার ২ মিনিট ২৩ সেকেন্ডের একটি ভিডিও ক্লিপ ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, তিতাস উপজেলার বলরামপুর ইউনিয়নের নাগেরচর গ্রামে পারিবারিক বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে কয়েকদিন ধরে উত্তেজনা চলছিল। বুধবার সকালে এ ঘটনাকে কেন্দ্র করে বাড়িতে মারামারি হয়। পরে ওই ঘটনায় উভয়পক্ষ থানায় অভিযোগ দিতে আসে। এক পক্ষ অভিযোগ দায়েরের পর থানার গেট এলাকায় গেলে তাদের ওপর প্রতিপক্ষের লোকজন হামলা চালান।

ভিডিওতে দেখা যায়, কয়েকজন ব্যক্তি সংঘবদ্ধ হয়ে প্রতিপক্ষের ওপর হামলা চালাচ্ছেন এবং ইটপাটকেল নিক্ষেপ করছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ সদস্যরা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে জড়িতদের আটক করেন।

তিতাস থানার ওসি মো. মমিরুল হক জানায়, রান্নাঘর নিয়ে নাগেরচর গ্রামের মো. শাহ আলম ও তাহের আলী দুই ভাইয়ের মধ্যে সৃষ্ট বিরোধ থেকেই ঘটনার সূত্রপাত। পূর্বে বিষয়টি মীমাংসা হলেও বুধবার উভয়পক্ষ থানায় এলে আবারও সংঘর্ষে জড়িয়ে পড়ে।

ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করা হয়েছে। ঘটনার ভিডিওসহ অন্যান্য তথ্য-উপাত্ত পর্যালোচনা করে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

৩ সন্তান হত্যার দায় স্বীকার মায়ের, ৪০ ঘণ্টা আলোচনা করেও রায়…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
গোবিপ্রবিতে রেজিস্ট্রারের বিরুদ্ধে সহকারী রেজিস্ট্রারের আইন…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
ববিতে গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের নেতৃত্বে ভূমিকা-এডিসন
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
কারিগরি জটিলতায় রুপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র চালু ‍নিয়ে …
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
সংখ্যালঘু শব্দ ব্যবহার করে নিজেদের খাটো করা যাবে না: পানিসম…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
গাজা থেকে ফিলিস্তিনিদের উচ্ছেদ পরিকল্পনাকে যুক্তরাষ্ট্রের ‘…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬