ঈদের দিন সকালে একসঙ্গে প্রাণ হারালেন ৫ জন

২৮ মে ২০২৬, ১২:৫০ PM , আপডেট: ২৮ মে ২০২৬, ০২:২৬ PM
গোপালগঞ্জে দুর্ঘটনাকবলিত দোলা পরিবহনের বাস

গোপালগঞ্জে দুর্ঘটনাকবলিত দোলা পরিবহনের বাস © প্রতীকী ছবি

গোপালগঞ্জে বাস ও মোটরসাইকেল সংঘর্ষে অন্তত পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ২০ জন। বৃহস্পতিবার (২৮ মে) সকালে সদর উপজেলার বেদগ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে দুজন মোটরসাইকেল আরোহী ও তিনজন বাসের যাত্রী বলে প্রাথমিকভাবে জানা গেছে।

তাৎক্ষণিকভাবে দুর্ঘটনায় হতাহতদের পরিচয় জানা যায়নি। আহত ব্যক্তিদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানা গেছে।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম পরিচালনা করছে। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। দোলা পরিবহনের একটি বাসের সঙ্গে মোটরসাইকেলের মধ্যে এ সংঘর্ষ হয়। 

ভাটিয়াপাড়া হাইওয়ে থানার ওসি মো. রুকন দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, খুলনামুখী দোলা পরিবহনের একটি বাস বেদগ্রাম পৌঁছালে একটি মটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মটরসাইকেলে থাকা দুই আরোহী ঘটনাস্থলেই মারা যায়।

আরও পড়ুন: ঈদের নামাজ পড়ে বাবা-মা-ভাইয়ের কবর জিয়ারত প্রধানমন্ত্রীর

এ সময় বাসটি উল্টে গেলে দুই যাত্রী নিহত হন জানিয়ে তিনি বলেন, একটি হাসপাতালে নেওয়ার পর শিশুর মৃত্যুর খবর পেয়েছি আমরা। এ ঘটনায় বেশ কয়েকজন আহত ব্যক্তিকে আশঙ্কজনক অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, বেদগ্রাম এলাকায় একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই কয়েকজন নিহত হন এবং হাসপাতালে নেওয়ার পর আরও একাধিক ব্যক্তির মৃত্যু হয়। খবর পেয়ে স্থানীয় প্রশাসন ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।

চিকিৎসকরা জানিয়েছেন, আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা অত্যন্ত গুরুতর। দুর্ঘটনার পর ওই সড়কে কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হয়। পরে পুলিশ দুর্ঘটনাকবলিত যানবাহন দুটি সরিয়ে নিলে পরিস্থিতি স্বাভাবিক হয়েছে।

গাড়ি থেকে মানিব্যাগ নিয়ে পালাচ্ছিল তরুণ, দৌড়ে আটক করলেন পুল…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
সান্তাহারে ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের র…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ে এমফিল-পিএইচডিতে ভর্তি আবেদন শুরু
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
মন্দিরে প্রতিমা ভাংচুরের সময় হাতেনাতে পাবিপ্রবির সনাতনী শি…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
পে স্কেলে বাড়ছে বাড়ি ভাড়া ভাতা, কোন গ্রেডে কত?
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
আবারও বাড়ছে কমদামি সিগারেটের মূল্য
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9