ঈদের দাওয়াত দিয়ে ফেরার পথে প্রাণ গেল বৃদ্ধের

২৮ মে ২০২৬, ১০:৪৮ AM
গোবিন্দগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত বৃদ্ধ আব্দুল হামিদ

গোবিন্দগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত বৃদ্ধ আব্দুল হামিদ © সংগৃহীত

আত্মীয়-স্বজনের বাড়ি বাড়ি গিয়ে দাওয়াত দিচ্ছিলেন ৬০ বছরের আব্দুল হামিদ। কিন্তু সেই দাওয়াত দিয়ে আর বাড়ি ফেরা হলো না তার। ঢাকা-রংপুর মহাসড়ক পার হতে গিয়ে দ্রুতগতির বাসের চাপায় প্রাণ হারিয়েছেন তিনি। এতে মুহূর্তেই ঈদের আনন্দ পরিণত হয়েছে শোকের মাতমে।

বৃহস্পতিবার (২৮ মে) গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন বৃদ্ধের মৃত্যুর বিষয়টি দ্য ডেইলি ক্যাম্পাসকে নিশ্চিত করেছেন। এর আগে বুধবার রাতে উপজেলার বোয়ালিয়া এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল হামিদ উপজেলার দরবস্ত ইউনিয়নের বিশুবাড়ী গ্রামের মৃত মনছের আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সন্ধ্যার পর গোবিন্দগঞ্জ পৌরসভার ১ নম্বর ওয়ার্ডে এক আত্মীয়ের বাড়িতে কোরবানির ঈদের দাওয়াত দিতে যান আব্দুল হামিদ। রাতের দিকে বাড়ি ফেরার পথে বোয়ালিয়া এলাকায় ঢাকা-রংপুর মহাসড়ক পার হওয়ার সময় দ্রুতগতির একটি বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই পিষ্ট হয়ে মারা যান তিনি।

আরও পড়ুন: জাতীয় ঈদগাহে প্রধান জামাতে নামাজ আদায় করলেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

দুর্ঘটনার পর স্থানীয় লোকজনের খবরে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। তবে বাসটিকে জব্দ করা সম্ভব হয়নি। নিহত বৃদ্ধের ভাতিজা শাওন বলেন, ‘চাচা ঈদের দাওয়াত দিতে গিয়েছিলেন। পরে খবর পাই, ফেরার পথে সড়ক দুর্ঘটনায় তিনি মারা গেছেন। আমরা কিছুই বুঝে উঠতে পারছি না।’

গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন বলেন, ‘ঈদকে কেন্দ্র করে মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে। বোয়ালিয়া এলাকায় রাস্তা পার হওয়ার সময় একটি বাসের চাপায় এক পথচারীর মৃত্যু হয়েছে। মরদেহ উদ্ধার করা হয়েছে। বাসটি শনাক্তের চেষ্টা চলছে।’

গাড়ি থেকে মানিব্যাগ নিয়ে পালাচ্ছিল তরুণ, দৌড়ে আটক করলেন পুল…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
সান্তাহারে ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের র…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ে এমফিল-পিএইচডিতে ভর্তি আবেদন শুরু
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
মন্দিরে প্রতিমা ভাংচুরের সময় হাতেনাতে পাবিপ্রবির সনাতনী শি…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
পে স্কেলে বাড়ছে বাড়ি ভাড়া ভাতা, কোন গ্রেডে কত?
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
আবারও বাড়ছে কমদামি সিগারেটের মূল্য
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9