পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে এসএসসি পরীক্ষার্থীকে বিবস্ত্র করে ভিডিও ধারণ, ক্ষোভে আত্মহত্যার চেষ্টা

২৩ মে ২০২৬, ০১:২২ PM , আপডেট: ২৩ মে ২০২৬, ০১:২৯ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

নড়াইলের লোহাগড়া উপজেলায় এক এসএসসি পরীক্ষার্থীকে (১৫) তুলে নিয়ে বিবস্ত্র করে ভিডিও ধারণ ও মোটা অংকের টাকা দাবির অভিযোগ উঠেছে তিন যুবকের বিরুদ্ধে।

বৃহস্পতিবার (২১ মে) দুপুরের দিকে মল্লিকপুর ইউনিয়নের মঙ্গলহাটা গ্রামের মল্লিকপুর সরকারী ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের অদূরে এ ঘটনা ঘটে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, মঙ্গলহাটা গ্রামের মল্লিকপুর সরকারি ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের এসএসি পরীক্ষার্থী। ঘটনার দিন দুপুরে ওই শিক্ষার্থী এসএসসির ব্যবহারিক পরীক্ষার খাতা জমা দিয়ে বাড়ি ফিরছিল। পথিমধ্যে মঙ্গলহাটা গ্রামের বখাটে রায়হান, তামিম ও লিকু শিক্ষার্থীর পথ আটকে ধরে তুলে নিয়ে যায়। একপর্যায়ে শিক্ষার্থীকে বিবস্ত্র করে তাদের মোবাইলে ভিডিও ধারণ করে।

ভুক্তভোগীর পরিবারের অভিযোগ, অভিযুক্তরা ওই ছাত্রীকে জোর করে তুলে নিয়ে গিয়ে বিবস্ত্র করে মোবাইল ফোনে ভিডিও ধারণ করে। এ সময় তার কাছে মোটা অংকের টাকা দাবি করা হয়। এ ঘটনায় মানসিকভাবে ভেঙে পড়া ওই শিক্ষার্থী বাড়ি ফিরে ক্ষোভে হারপিক পান করে আত্মহত্যার চেষ্টা করে।

পরে গুরুতর অসুস্থ অবস্থায় পরিবারের সদস্যরা দ্রুত তাকে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। বর্তমানে সে সেখানে চিকিৎসাধীন রয়েছে।

এ বিষয়ে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান বলেন, ‘এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ পাইনি। তবে খোঁজ-খবর নেওয়া হচ্ছে। এ ঘটনার পর থেকে অভিযুক্ত তিনজন পলাতক রয়েছে। তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

টেরিটরি সেলস ম্যানেজার নিয়োগ দেবে ওয়ালটন, আবেদন ৮ নভেম্বর …
  • ১২ অক্টোবর ২০২৬
চুয়েটে অসহযোগের ডাক শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের
  • ১২ অক্টোবর ২০২৬
এইচএসসির ফল প্রকাশ হতে পারে চলতি মাসেই
  • ১২ অক্টোবর ২০২৬
এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের পরীক্ষা ২ মাসের মধ্যে, এসএস…
  • ১২ অক্টোবর ২০২৬
এনটিআরসিএর প্রভাষক নিয়োগ: বাংলার সিলেবাস যেমন হবে
  • ১২ অক্টোবর ২০২৬
সম্পত্তি নিয়ে বিরোধ, বাবার লাশ দাফনে মেয়ের বাঁধা
  • ১২ অক্টোবর ২০২৬