‘আমাদের এসএসসি পরীক্ষাটা মার্চে হলে ভালো হয়'

১৩ মে ২০২৬, ০৪:৩০ PM , আপডেট: ১৩ মে ২০২৬, ০৪:৫৫ PM
এসএসসি পরীক্ষা

এসএসসি পরীক্ষা © ফাইল ছবি

আগামীতে এগিয়ে আসছে এসএসসি ও এইচএসসি পরীক্ষা। বুধবার (১৩ এপ্রিল) শিক্ষা মন্ত্রণালয়ে আয়োজিত সভার মতামতে এমনটাই উঠে এসেছে। অভিমত এসেছে ডিসেম্বরে কিংবা জানুয়ারিতে না নিয়ে এসএসসি পরীক্ষা মার্চে আয়োজনেরও।

বৈঠক সূত্রে জানা গেছে, দেশের বিভিন্ন জেলার অভিভাবক ও শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানরা ভার্চুয়ালি যুক্ত হয়ে তাদের সুচিন্তিত মতামত তুলে ধরেন। অধিকাংশ অভিভাবক ও শিক্ষক মনে করেন, হুট করে পরীক্ষার সময় চার মাস এগিয়ে আনা হলে শিক্ষার্থীদের ওপর তীব্র মানসিক চাপ তৈরি হবে। তারা প্রস্তাব করেন, এক বছরেই চার মাস না কমিয়ে বরং প্রতি বছর পর্যায়ক্রমে এক মাস করে সময় এগিয়ে আনলে শিক্ষার্থীরা পরিস্থিতির সঙ্গে সহজে মানিয়ে নিতে পারবেন।

বৈঠকে অংশ নেওয়া একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, ২০২৭ সালের এসএসসি পরীক্ষা ওই বছরের জানুয়ারিতে এবং এইচএসসি পরীক্ষা জুনে নেওয়ার পক্ষে মত পেয়েছেন। ঊর্ধ্বতন আরেকজন কর্মকর্তা বলেন, এসএসসি পরীক্ষা জানুয়ারি এবং এইচএসসি পরীক্ষা এপ্রিলে নেওয়ার পক্ষেও মতামত এসেছে।

সভায় অংশ নিয়ে ভিকারুননিসা স্কুল অ্যান্ড কলেজের এক ছাত্রী বলেন, ‘আমাদের এসএসসি পরীক্ষাটা মার্চে হলে ভালো হয়।’ তিনি আরও বলেন, ‘আমরা যদি জানুয়ারি মাসে জানতে পারতাম আমাদের এসএসসি পরীক্ষা ডিসেম্বর মাসে হবে; তাহলে সেভাবে প্রিপারেশন নিতাম, সময় নিতে পারতাম। আমরা এখন ডিসেম্বরে পরীক্ষা দিতে মানসিকভাবে প্রস্তুত নই।’

বৈঠক শেষে শিক্ষামন্ত্রী বলেন, আমরা সবার সাথে আলোচনা করছি আমরা এসএসসি কবে নিতে পারি, এইচএসসি কবে নিতে পারি? কীভাবে অ্যাডজাস্ট করতে পারি, সিনক্রোনাইজ করতে পারি। আমরা কতদিনের মধ্যে আমাদের টার্গেট ফুলফিল করব, ২০২৭ এ করবো নাকি ২০২৮ এ গিয়ে অ্যাডজাস্ট হবে। কোর কথা হচ্ছে শিক্ষা মন্ত্রণালয়ের ডিশিসনের কারণে শিক্ষার্থীরা সাফার করতে পারবে না। এটা আমার মোদ্দা কথা। 

সভায় বরিশাল শিক্ষা বোর্ড চেয়ারম্যান প্রফেসর মো. ইউনুস আলী সিদ্দিকী বলেন, ৮ ফেব্রুয়ারি রোজা শুরু। যদি জানুয়ারির প্রথম সপ্তাহে, পরীক্ষা শুরু করি আমরা রোজার আগে শেষ করতে পারব।

রাজধানীর বেগম বদরুন্নেসা কলেজের অধ্যক্ষ অধ্যাপক তামান্না বেগম বলেন, আমরা যদি এসএসসি পরীক্ষা আগে শুরু করি, তাহলে এইচএসসির সিলেবাস আমরা কমপ্লিট করতে পারব। তবে পরীক্ষা মার্চ এপ্রিলে নিলে ভালো হয়। এ ছাড়া ফরম ফিলাপের পরে একটা ভালো সময় থাকে প্রিপারেশন নেওয়ার জন্য।

বৈঠকের বিষয়ে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপ-সচিব সাবিনা ইয়াসমিন দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, আজকের মিটিংয়ে এসএসসি ও এইচএসসি পরীক্ষার কবে বা কোন সময়ে নেওয়া হতে পারে সে বিষয়ে স্টেক হোল্ডারদের বক্তব্য নেওয়া হয়েছে।

সাংস্কৃতিক অনুষ্ঠানে ফাঁকা অডিটোরিয়াম, ‘একাডেমিক ব্যবস্থা’র…
  • ১৩ মে ২০২৬
কুরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ করল সরকার
  • ১৩ মে ২০২৬
‘আবেগের জায়গা নেই’—নেইমার ইস্যুতে কঠোর আনচেলত্তি
  • ১৩ মে ২০২৬
এগিয়ে আসছে এসএসসি-এইচএসসি
  • ১৩ মে ২০২৬
জানুয়ারির প্রথম সপ্তাহে পরীক্ষা নেওয়ার প্রস্তাব এক বোর্ড চে…
  • ১৩ মে ২০২৬
‘আমাদের এসএসসি পরীক্ষাটা মার্চে হলে ভালো হয়'
  • ১৩ মে ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SUMMER 2026
Application Deadline Wednesday, May 13, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9