এসএসসি শেষে গোসলে নেমে আর ফেরা হলো না দুই বন্ধুর

২০ মে ২০২৬, ০৮:০২ PM
কুষ্টিয়া জেনারেল হাসপাতাল

কুষ্টিয়া জেনারেল হাসপাতাল © সংগৃহীত

কুষ্টিয়ায় এসএসসি পরীক্ষা শেষে গড়াই নদে গোসল করতে নেমে দুই বন্ধুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (২০ মে) বিকেলে হাটশ হরিপুর ইউনিয়নের হরিপুর ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত দুজনই বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ছিলেন।

নিহতরা হলেন- হরিপুর এলাকার সাইফুল ইসলামের ছেলে অপূর্ব ইফতি তাইফ (১৮) এবং নুরুল ইসলামের ছেলে সাকিবুল ইসলাম (১৯)।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, তাইফ দি ওল্ড কুষ্টিয়া হাইস্কুল এবং সাকিবুল কুষ্টিয়া জিলা স্কুল থেকে এবার এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল। আজ বুধবার ব্যবহারিক বাদে তাদের শেষ পরীক্ষা ছিল। পরীক্ষা শেষে দুই বন্ধু মিলে গড়াই নদে গোসল করতে নামে। 

তবে তাদের কেউই সাঁতার জানতেন না। নদে ডুব দেওয়ার পর সাকিব তলিয়ে যেতে থাকলে তাইফ মাথা উঁচু করে ওঠার চেষ্টা করে। একপর্যায়ে তাইফও গভীর পানিতে তলিয়ে যায়। বিষয়টি টের পেয়ে স্থানীয় বাসিন্দারা দ্রুত নদে নেমে দুই জনকে উদ্ধার করেন। পরে তাদের ২৫০ শয্যা বিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) ডা. ইকবাল হাসান বলেন, বিকেল ৪টার দিকে মৃত অবস্থায় তাদের হাসপাতালে আনা হয়।

কুষ্টিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মো. ওয়াদুদ হোসেন বলেন, ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয় লোকজনের সহায়তায় তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।

নিয়োগপত্রের দাবিতে অধিদপ্তরের সামনে রাতেও অবস্থান প্রাথমিক …
  • ১২ অক্টোবর ২০২৬
উচ্চারণগত ভুল, দুঃখপ্রকাশ করলেন রাশেদ খাঁন
  • ১২ অক্টোবর ২০২৬
যবিপ্রবিতে দিনভর উত্তেজনা, সমঝোতায় শেষ
  • ১২ অক্টোবর ২০২৬
সোমবার বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ১২ অক্টোবর ২০২৬
সপ্তাহব্যাপী নতুন কর্মসূচি ঘোষণা এনসিপির
  • ১১ অক্টোবর ২০২৬
অনির্দিষ্টকালের জন্য সাজেক ভ্রমণ বন্ধ ঘোষণা
  • ১১ অক্টোবর ২০২৬