যশোরের চৌগাছায় ২১১ বোতল মাদক দুইজন আটক

১৫ মে ২০২৬, ০৪:৪৩ PM , আপডেট: ১৫ মে ২০২৬, ০৪:৪৪ PM
২১১ বোতল 'উইন কোরেক্স' সিরাপসহ দুইজনকে আটক করেছে র‌্যাব-৬

২১১ বোতল 'উইন কোরেক্স' সিরাপসহ দুইজনকে আটক করেছে র‌্যাব-৬ © সংগৃহীত

যশোরের চৌগাছায় একটি প্রাইভেটকারে অভিনব কায়দায় মাদক পরিবহনের সময় ২১১ বোতল 'উইন কোরেক্স' সিরাপসহ দুইজনকে আটক করেছে র‌্যাব-৬ যশোর ক্যাম্পের সদস্যরা। শুক্রবার (১৫ মে) সকাল সাড়ে ৬টার দিকে চৌগাছা বাজার ব্রিজ এলাকায় এই অভিযান চালানো হয়।

আটককৃতরা হলেন, ঝিকরগাছা উপজেলার মোহাম্মদপুর গ্রামের মৃত শুকুর আলীর ছেলে হারুনুর রহমান এবং একই উপজেলার বাগমারী গ্রামের ফুলচানের ছেলে চিরজিৎ।

র‌্যাব-৬ যশোরের কোম্পানি কমান্ডার মেজর এটিএম ফজলে রাব্বি প্রিন্স জানান, গোপন সংবাদের ভিত্তিতে তার নেতৃত্বে একটি চৌকস দল চৌগাছা বাজার এলাকায় অবস্থান নেয়।

সন্দেহভাজন একটি প্রাইভেটকারকে থামিয়ে তল্লাশি চালালে অত্যন্ত কৌশলে লুকিয়ে রাখা ২১১ বোতল অবৈধ উইন কোরেক্স সিরাপ উদ্ধার করা হয়। অভিযানে মাদক বহনে ব্যবহৃত প্রাইভেটকারটিও জব্দ করা হয়েছে।

তিনি আরও জানান, এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে চৌগাছা থানায় সোপর্দ করা হয়েছে

নীড় সেবা সংস্থায় ৩ পদে নিয়োগ, আবেদন ৩০ সেপ্টেম্বর পর্যন্ত
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল সাইকেল আরোহীর
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
নেত্রকোনায় ডোবায় পড়ে প্রাণ গেল দুই শিশুর
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
উচ্চশিক্ষায় পরামর্শ দেওয়ার জন্য জনবল নিয়োগ দেবে সাগর গ্লোবা…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
জামায়াতের কারণেই আওয়ামী লীগ আন্দোলনের সাহস পাচ্ছে: রাশেদ খান
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
খাগড়াছড়িতে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান শুরু
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9